Friday, March 6, 2026
26.3 C
Dhaka

কুমিল্লায় মা-সন্তান হত্যাকাণ্ডে আরও ৬ জন গ্রেপ্তার

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য আজ বিকেল ৫টায় ঢাকার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে। পরে তাঁদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আরও দুইজনকে আটক করা হয়, যাঁদেরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে খলিলুর রহমান ওরফে জুয়েলের স্ত্রী রোকসানা বেগম (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার (২৯)–এই তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল রাত ৯টার দিকে নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন, যা রাত ১২টার দিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ২০–২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া এবং স্থানীয় ব্যবসায়ী বাছির উদ্দিনকেও আসামি করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

spot_img

আরও পড়ুন

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে...

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে...

পঞ্চগড়ে জমি বর্গা না পেয়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, ৬ গ্রেপ্তার

পঞ্চগড়ে একজন কলেজ অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল...

পুলিশের তথ্য সংগ্রহে বাধা, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

নাটোরের সিংড়ায় দুর্ঘটনায় নিহত তরুণের লাশ উদ্ধার করতে গিয়ে...

কাজের চাপে নতুন অর্ডার নিচ্ছেন না দরজিরা, বিপাকে ক্রেতারা

ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর শহরের বাজারগুলোতে জমে উঠেছে...

১৭ ঘণ্টার রোজা, তবু অটুট বিশ্বাস গ্রিনল্যান্ডের মুসলিমদের

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। বছরের অধিকাংশ...

বন্ধ কারখানা খুলে দেওয়া ও ছয় মাস মাতৃত্বকালীন ছুটির দাবি

সরকার নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও ঈদের বোনাস পরিশোধ,...

‘মিসাইল সিটি’ থেকে পরিচালিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে...

গাজীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

গাজীপুরে মাদ্রাসার শিক্ষার্থী মাহাবুব হোসেন (১৪) হত্যার ঘটনায় জড়িত...

ইরান ইস্যুতে রাজধানীতে মিছিল ও সমাবেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ...

কুয়েতের মরুভূমিতে উট চরাতে গিয়ে প্রাণ গেল সন্দ্বীপের যুবকের

কুয়েতের একটি মরুভূমি এলাকায় উট দেখভাল করতে গিয়ে মো....

বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দাবি উদীচী নেতাদের

যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশে বোমা হামলার ঘটনার ২৭ বছর...
spot_img

আরও পড়ুন

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী শুক্রবার সকালে বিভিন্ন পেট্রলপাম্প ও দোকানে অভিযান চালিয়েছে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দীঘিনালা...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে ওঠে পার্স বা হ্যান্ডব্যাগ। প্রয়োজনীয় অনেক কিছুই এতে রাখা হয়। তবে অজান্তেই এমন কিছু জিনিস...

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাপকভাবে জাটকা ও ইলিশ নিধন চলছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে ষাটনল, মোহনপুর, নাওভাঙা, জয়পুর,...
spot_img