Saturday, March 7, 2026
22.9 C
Dhaka

বোধনের ” কবিতায় কথা কই” – আবৃত্তিসভার ২০০ তম পর্বে পদার্পণ

প্রেস বিজ্ঞপ্তি

আজ ২৮শে জুন, শুক্রবার চট্টগ্রামের প্রাচীন ও  ঐতিহ্যবাহী আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান “বোধন আবৃত্তি পরিষদ”  এর সাপ্তাহিক কবিতা আবৃত্তি সভা “কবিতায় কথা কই” ২০০তম পর্বে পদার্পণ করেছে।।

মূলতঃ বোধনের আবৃত্তিশিল্পীদের নিয়মিত আবৃত্তিচর্চাকে বাড়াতে  “কবিতায় কথা কই” — নামে একটি সাপ্তাহিক আবৃত্তিসভা শুরু করা হয়েছিল অনেক আগেই। যেখানে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে আবৃত্তি ও আবৃত্তিবিষয়ক কথা বলা হতো।

“কবিতায় কথা কই”- এই নামটি দিয়েছিলেন বোধনের সাবেক সভাপতি ও অধ্যক্ষ প্রয়াত দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত।

আর আজ বোধনের অভ্যন্তরীণ এই আবৃত্তিসভার ২০০তম পর্বটি অনুষ্ঠিত হয় বোধনের নিয়মিত প্রশিক্ষণ কেন্দ্র বোধন আবৃত্তি স্কুল (অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে)।

বোধনের কবিতার কথা কই নামের সাপ্তাহিক আবৃত্তিসভার আজকের এই ২০০ তম পর্বে  আবৃত্তি পরিবেশন করেন —- বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী ইসমাইল সোহেল,  আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, পলি ঘোষ, শুভাগত বড়ুয়া, সাজেদ আনোয়ার, পার্থ বড়ুয়া, ঊর্মি দেবী, জসীম উদ্দিন, সাজ্জাদ চৌধুরী সহ বোধনের বড় ও ছোটদের বিভাগের আবৃত্তিশিল্পীরা।।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বোধনের আবৃত্তিশিল্পী এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সঞ্জয় পাল।।

বোধন তাদের আজকের এই ২০০ তম পর্ব নিয়ে আগামীকে জানান, ২০০তম পর্বটির দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছিলাম বেশ আগেই তবু ২০০তম করা হয়নি। ইচ্ছে ছিল সাড়ম্বরে আয়োজিত হবে পর্ব ২০০। কিন্তু আমাদের আবৃত্তিগুরু রণজিৎ রক্ষিতের আকস্মিক প্রয়াণ আমাদের সায় দেয়নি। তবু আজ এই আয়োজনটি আমরা করছি বোধনের প্রাণমানুষ আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে ছাড়াই। এই আয়োজনের সাথে তিনি মিশে আছেন একান্তভাবে।  কবিতায় কথা কই-এর ৫০তম ও ১০০তম আয়োজনটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আমাদের বিভিন্ন স্তরের সদস্যদের অংশগ্রহণে মুখর ছিল সেই আয়োজন দুটি।

তাই ২০০তম পর্বটিও আড়ম্বতার দাবি রাখে নিশ্চয়ই এবং আমরা তা করতেও চাই। আমরা সার্থক করতে চাই বোধনের ৩৩ বছরের পথচলাকে।”

উল্লেখ্য, বোধন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অতি প্রাচীন একটি নাম। বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুলও এটি। আবৃত্তি চর্চা, আবৃত্তি গবেষণা, যথাযোগ্য আবৃত্তিশিল্পী তৈরীতে চট্টগ্রামের অন্যান্য আবৃত্তি প্রতিষ্ঠানগুলোর সাথে বোধন নামটি এক অন্যতম প্রাচীন ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে সবার শীর্ষে অবস্থান করছে।।

spot_img

আরও পড়ুন

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে...

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে...

পঞ্চগড়ে জমি বর্গা না পেয়ে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, ৬ গ্রেপ্তার

পঞ্চগড়ে একজন কলেজ অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল...

পুলিশের তথ্য সংগ্রহে বাধা, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

নাটোরের সিংড়ায় দুর্ঘটনায় নিহত তরুণের লাশ উদ্ধার করতে গিয়ে...

কাজের চাপে নতুন অর্ডার নিচ্ছেন না দরজিরা, বিপাকে ক্রেতারা

ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর শহরের বাজারগুলোতে জমে উঠেছে...

১৭ ঘণ্টার রোজা, তবু অটুট বিশ্বাস গ্রিনল্যান্ডের মুসলিমদের

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। বছরের অধিকাংশ...
spot_img

আরও পড়ুন

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে। সেই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করার একটি পরীক্ষামূলক উদ্যোগ...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটি বলেন বাংলাদেশ...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ ২১ জনকে...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং ১,১৮১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩...
spot_img