Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

বোধনের দুই দিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠান  টিআইসিতে

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে " বোধন আবৃত্তি স্কুলের " ৫০ তম আবর্তনের ২দিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।।

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে ” বোধন আবৃত্তি স্কুলের ” ৫০ তম আবর্তনের ২দিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।।

বাংলাদেশের প্রথম এবং নিয়মিত আবৃত্তি স্কুল “বোধন আবৃত্তি স্কুলের ” প্রোজ্জ্বল ৫০ আবর্তনের দু দিন ব্যাপী  সমাবর্তন অনুষ্ঠান আগামী ১৩ ও ১৪ ই জুন ( বৃহস্পতি ও শুক্রবার) চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ ও ১৪ তারিখ দুদিন নগরীর থিয়েটার ইন্সটিটিউটের মিলনায়তনে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বোধন আবৃত্তি স্কুল আয়োজিত এ অনুষ্ঠান চলবে।।

বোধনের দু দিন ব্যাপী এ আয়োজনে থাকছে শোভাযাত্রা, দেশ বরেণ্য আবৃত্তিশিল্পী সম্মিলন ও কথামালা।।

সেই সাথে এই অনুষ্ঠান থেকে বোধনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে ৬ মাস মেয়াদী এই কোর্সের মূল্যবান অভিজ্ঞানপত্র।।

বোধন তাদের এবারের এ আয়োজন টি উৎসর্গ করেছেন,  বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং বোধন আবৃত্তি স্কুলের প্রতিষ্ঠাতা,  বোধনের প্রাণ পুরুষ প্র‍য়াত রণজিত রক্ষিতকে।।

বোধন তাদের দুদিন ব্যাপী এ অনুষ্ঠান প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান —-

” বোধন আবৃত্তি স্কুল যখন ৫০ আবর্তনের কাছাকাছি তখন থেকেই আমাদের মনের গহীনে এক দারুণ পুলক। আমরা মানে, আবৃত্তির এই স্কুল থেকেই বোধনের সাথে যাঁদের গাঁটছড়া । ৫০ আমাদের কাছে এক সুবর্ণ সংখ্যাইতো। আমাদের কাছে পঞ্চাশ দারুণ জ্যোতির্ময়ী। তাই আমরা এই আবর্তনের নাম রেখেছি ‘প্রোজ্জ্বল পঞ্চাশত্তম আবর্তন’।

যাঁরা এই আবর্তনের শিক্ষার্থী তাঁরা বোধন-ইতিহাসের এক দীপ্তময় সময়ের অংশীদার হয়ে থাকবে অনন্তকাল।

আমরা পঞ্চাশত্তম আবর্তনের শেষটা করতে চেয়েছি ‘স্মরণীয়-বরণীয়’।

কিন্তু বোধনের অধ্যক্ষ আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের আকস্মিক প্রয়াণ আমাদের শোকের অতলে নিয়ে গেছে। আমরা এখনো তাঁর অনুপস্থিতিকে মেনে নিতে পারছি না। প্রোজ্জ্বল পঞ্চাশ উদযাপনের সমগ্র পরিকল্পনার সাথে তিনি ছিলেন। তাই প্রয়াত রণজিৎ রক্ষিতের প্রতি অশেষ সম্মান জানানোর জন্যই আমরা উদ্যোগ নিয়েছি দুই দিনব্যাপী সমাবর্তনের।

প্রোজ্জ্বল পঞ্চাশত্তম সমাবর্তনে আমরা নবীনদের স্বাগত জানাবো, তাঁদের হাতে তুলে দেব অভিজ্ঞানপত্র। চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের আবৃত্তিশিল্পীদের সম্মিলনে মুখর হয়ে উঠবে বোধন। আমরা দুই দিনের এই সমাবর্তন অনুষ্ঠান উৎসর্গ করছি, যাঁর হাতে গড়ে উঠেছে বোধন, বোধনের আমৃত্যু অধ্যক্ষ, বোধনের প্রাণমানুষ, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে। ”

অনুষ্ঠানটিতে সংস্কৃতিমান সকল মানুষকে এ আয়োজনে উপস্থিত থাকার জন্য বোধনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।।

এছাড়াও, ১৪ তারিখ সকালে বোধন আবৃত্তি স্কুলের অনন্য ৫১ আবর্তনের নিয়মিত ক্লাস ও অমর ৫২ আবর্তনের ভর্তি যথারীতি সকাল ৯টা থেকে দুপুর ১২ টা অব্দি চলবে।।

উল্লেখ্য, বোধন বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুল।। স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে এবং মুক্তিযুদ্ধের আপোষহীন চেতনাকে ধারণ করে বোধনের এই দীর্ঘ সময়ের পথচলা।।

 

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img