Sunday, April 19, 2026
31 C
Dhaka

মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশু সুজনকে পথ দেখালেন ইউএনও সুবর্ণা সরকার

ফেরদোস আলম(মুক্তাগাছা)-

পথ দেখালে প্রতিবন্ধী শিশুরাও পারবে সব এমনই একজন মুক্তাগাছার সুজন প্রথম দিকে ঠিকঠাকই ছিল সুজন। যদিও এখনও তার হাত-পা-শরীর দূর্বল ও অপুষ্ট। তবে তার কথা-বার্তা স্বাভাবিক, কিন্তু ছবিটা পাল্টাতে শুরু করল ওর বয়স দু’বছর পেরোনোর পর থেকেই, কিছু বললে শান্ত হয়ে মায়ের পানে চায় ।

আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা বোঝান, একদিন ভালো হয়ে যাবে হয়তো কিছুটা দেরি হবে এমন তো কতই হয়! আশায় আশায় পেরিয়ে যায় বেশ কয়েকটি বছর। এ দিকে, সমস্যা কমা তো দূরের কথা, বরং বেড়েই চলে।

শারীরিক সমস্যা জুড়ে বসে সুজনের। তার বয়সী অন্য বাচ্চারা যখন হইহই করে স্কুলে যায়, খেলা করে। তাকে দিয়ে কিছু করানো তো দূরস্ত , এক জায়গায় বসিয়ে রাখাটাই যেন একটা যুদ্ধ। ছেলেকে নিয়ে ওর মাবা- মা শেষ পর্যন্ত ছুটলেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

সেখানে ডাক্তাররা বোঝালেন, এটি এক ধরনের বৌদ্ধিক প্রতিবন্ধকতা। সুজনের বাবা-মার মনের মধ্যে তখন ঝড় উঠে। তিনি ভাবছেন, ছেলে কি কোনও দিনও সুস্থ হবে না? ছেলে স্বাবলম্বী না হলে আমাদের অবর্তমানে ও কী করবে? কে দেখবে ওকে? এসব ভেবে এবং সচেতনতার অভাবে একপর্যায়ে অবহেলায় বাড়ির পাশে একাকী বসে থাকার পর্যায়ে নিয়ে যাওয়া হয় সুজনকে ।

সুজনের জীবনের অন্ধকারের মধ্যে আশার আলো হয়ে আসেন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুবর্ণা সরকার, জানা যায়, গত ১১ এপ্রিল ইউএনও সুবর্ণা সরকার সরকারি কাজে উপজেলার শুকপাটুলী গ্রামের পথ ধরে যাচ্ছিলেন ।

ঐদিনই তার নজরে পড়ে সুজন । দেখতে পান, শুকপাটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় গাছের ছায়ায় সুজনকে তার ছোট ভাই হুইল চেয়ার ঠেলে এনে বসিয়ে রেখে গেছে। সুজন সামনের স্কুলের দিকে তাকিয়ে আছে। বিদ্যালয়ের পাশের গ্রামে তার বাড়ি। ইউএনও জানান, ওর মায়ের সাথে কথা বলে জানা গেলো তার ৪ ছেলেমেয়ের মধ্যে সুজন ২য়। সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে তার, সে সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ভাতা পায়।

সুজনের মাকে বলা হলো প্রতিদিন যেন তাকে বিদ্যালয়ে নিয়ে যায়। সে পড়া শিখতে পারবে বলে মনে হয়। শুকপাটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানালেন। পরিবার ও সমাজের সকলের সহযোগীতায় সুজন স্বাভাবিক জীবন লাভ করুক। যাবতীয় বাধার গিরি লঙ্ঘনের শক্তি সুজনের মধ্যেও আছে, সেটা জানান দিলো সুজন ।

সেও পারে একমাত্র শিক্ষা।ওর প্রতি সহানুভূতিশীল ইউএনও’র মত কেউ যদি থাকেন । এরই মাঝে সুজনের বাবা- মায়ের গর্বিত মুখ দেখা গেলো । প্রতিবন্ধী এই শিশুর প্রতি ইউএনওর সচেতনতা ও আগ্রহকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া দেখে । ইউএনও সুবর্ণা সরকার জানান, গত ১২ জুলাই সুজন এসেছিলো বাবা মায়ের সাথে উপজেলা পরিষদে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রেরিত ৬টি হুইল চেয়ারের একটি সুজন পেয়েছে। শুকপাটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে জানালেন, সুজন নিয়মিত স্কুলে আসে। কী কী শিখেছে জানতে চাইলে মুখে একগাল হাসি নিয়ে সুজন বললো যে সে অ আ শিখে ফেলেছে। ইউএনও তাকে আশির্বাদ করলেন । বললেন, সকলের ভালবাসা আর সহযোগিতায় মসৃণ হোক সুজনদের পথচলা।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img