Saturday, June 6, 2026
31.3 C
Dhaka

শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৮ জনকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু ছিল।

বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করলে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি এলাকায় অবস্থান করতে থাকে।

বিজিবি জানায়, পরবর্তী সময়ে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের কোনো অবস্থান বা চলাচল লক্ষ্য করা যাচ্ছে না।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবির পর্যবেক্ষণে বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের আর অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। এ অবস্থায় বিজিবি ধারণা করছে, বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে বিএসএফের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ...

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রাঘাতে মো. টিটুল খান নামে এক...

সিরাজগঞ্জে বজ্রাঘাতে নিহত এক যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রাঘাতে মো....

প্রাণীদের ভাষা বুঝতে পারবে মানুষ, কতটা বাস্তব সেই সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে মানুষের সঙ্গে প্রাণীদের যোগাযোগ...
spot_img

আরও পড়ুন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার দিন নির্ধারণ করেছেন আদালত। বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) মোতায়েন করা হয়েছে। সীমান্তে চলমান...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৬...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...
spot_img