Saturday, June 6, 2026
31.3 C
Dhaka

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দিনমজুর বহনকারী একটি অটোরিকশা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে আহত দুজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘নিহত তিনজনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজের সন্ধ্যানে রতনপুর বাজারে যাচ্ছিলেন। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...

শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৮ জনকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ...

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রাঘাতে মো. টিটুল খান নামে এক...

সিরাজগঞ্জে বজ্রাঘাতে নিহত এক যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রাঘাতে মো....

প্রাণীদের ভাষা বুঝতে পারবে মানুষ, কতটা বাস্তব সেই সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে মানুষের সঙ্গে প্রাণীদের যোগাযোগ...

চলনবিলে মা ও পোনা মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা...

আন্তর্জাতিক আইন মেনে প্রত্যাবাসনের দাবি বিজিবির

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ...

না ফেরার দেশে ভাষাসৈনিক আয়েশা বেগম

মহান ভাষা আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী ও ভাষাসৈনিক আয়েশা আক্তার...

মদিনায় ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ইতিহাস

ইসলামের ইতিহাসে মদিনা শুধু হিজরতের গন্তব্য নয়, বরং একটি...

কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

কিডনির রোগকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ,...
spot_img

আরও পড়ুন

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির কারণ এখনো নিশ্চিত না হওয়ায় স্থানীয়দের...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা সেনা সদস্য মো. মহিউদ্দিন চপলের দাফন সম্পন্ন হয়েছে। তিনি ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা ছিলেন। শনিবার (৬...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর)...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে...
spot_img