Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে অসহায় মায়ের হৃদয়বিদারক আকুতি দেখা দিয়েছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মামুনুর রশীদ (প্রায় ৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনুর রশীদ কয়েক মাস আগেও দিনমজুরি করে সংসার চালাতেন। তার আয়েই চলত পরিবারের জীবিকা। তবে ১৪ মাস আগে তার গলায় টিউমার ধরা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সেই টিউমার ক্যান্সারে রূপ নেয়। এতে তিনি ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুল হাকিম ও মরিয়ম খাতুন দম্পতির একমাত্র সন্তান মামুন। অসুস্থতার শুরুতে পরিবারটি কৃষিজমি বিক্রি এবং এনজিও থেকে ঋণ নিয়ে চিকিৎসা চালিয়ে যায়। তবে তাতেও রোগের উন্নতি হয়নি, বরং পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে যায়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মামুনের কেমোথেরাপি ও অপারেশন প্রয়োজন, যার জন্য আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই ব্যয় বহনের সক্ষমতা হারিয়ে ফেলেছে পরিবারটি।

বর্তমানে মামুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা অপারেশন ও কেমোথেরাপির পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ফলে তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, মামুনকে বাড়ির জরাজীর্ণ টিনের ঘরে শুয়ে থাকতে। তার গলার বাঁ পাশে টিউমারটি বড় আকার ধারণ করেছে এবং সেখান থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছে। অসহ্য যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। পাশে বসে অঝোরে কাঁদছেন তার মা মরিয়ম খাতুন এবং স্ত্রী খাদিজা খাতুন।

মায়ের আকুতি জানিয়ে মরিয়ম খাতুন বলেন, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেবেন! টাকার অভাবে আমার সন্তানকে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসা না করলে আমার ছেলে মারা যাবে। মা-বাবার আগে ছেলের মৃত্যু আমরা কীভাবে সহ্য করব? আমার মামুনকে আপনারা বাঁচান।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে পরিবারটিকে সহায়তার চেষ্টা করা হবে। তবে সরকারি সহায়তা পুরো চিকিৎসা ব্যয় বহনে যথেষ্ট হবে না। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

সহায়তার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৮২ ০৫৬৭৩৩

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img