Thursday, May 7, 2026
30 C
Dhaka

বোষপাড়ায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধারে চাঞ্চল্য

জামালপুর পৌর শহরে পরিত্যক্ত একটি ডোবা থেকে সাত মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পৌর শহরের বোষপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোষপাড়া এলাকার কচুরিপানায় ভরা একটি পরিত্যক্ত ডোবায় পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ ফেলে রাখা হয়েছিল। পরে দুপুরের দিকে একটি কুকুর ওই পলিথিনে মোড়ানো মরদেহ টেনে সড়কের দিকে নিয়ে আসে। এ সময় স্থানীয়দের নজরে বিষয়টি আসে এবং তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে গভীর রাতে অজ্ঞাত কেউ শিশুটির মরদেহ ওই ডোবায় ফেলে রেখে যায়। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে বা কে মরদেহটি সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, প্রায় সাত মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কামাল্লা গ্রামে মরদেহ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ ও বিজিবি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ...

কেরানীগঞ্জে নদীতে ভাসমান মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ...

দেবীদ্বারে বসতঘরে আগুনে প্রাণ গেল শিকলবন্দি আনিসুরের

কুমিল্লার দেবীদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক...

পাঁচ বছরে বৃহৎ খাল খনন পরিকল্পনা, কৃষিতে নতুন সম্ভাবনা

মুন্সীগঞ্জে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার...

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা হাওয়া...

বাবা-মায়ের বিচ্ছেদে সন্তানের ওপর প্রভাব

পরিবার ভাঙনের অভিজ্ঞতা শিশুদের মানসিক গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে...

জামালপুরে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুর পৌর এলাকার বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের...

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে...

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন...

তিন ট্রাকে বিপুল বিস্ফোরক আসলো বাংলাদেশে, বন্দরে বিশেষ ব্যবস্থা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক...
spot_img

আরও পড়ুন

কামাল্লা গ্রামে মরদেহ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ ও বিজিবি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার...

কেরানীগঞ্জে নদীতে ভাসমান মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকার তাওয়াপট্টি ঘাট সংলগ্ন...

দেবীদ্বারে বসতঘরে আগুনে প্রাণ গেল শিকলবন্দি আনিসুরের

কুমিল্লার দেবীদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে...

পাঁচ বছরে বৃহৎ খাল খনন পরিকল্পনা, কৃষিতে নতুন সম্ভাবনা

মুন্সীগঞ্জে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (৭ মে) সকাল...
spot_img