Thursday, October 1, 2026
29.9 C
Dhaka

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে গড়ে উঠছে। লাভজনক হওয়ায় জেলার কৃষকেরা এই মরিচের আবাদ বাড়াচ্ছেন। গ্রামবাংলার উঠান থেকে শুরু হওয়া এই চাষ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার হাজারো পরিবার বোম্বাই মরিচ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। স্থানীয়ভাবে ঘৃতকুমারী নামে পরিচিত এই জাতের মরিচ এখন চীন, জাপান ও থাইল্যান্ডের মসলা বাজারেও জায়গা করে নিয়েছে।

একসময় পারিবারিক প্রয়োজনে বাড়ির আঙিনায় সীমিত পরিসরে মরিচ চাষ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাণিজ্যিক রূপ নেয়। বর্তমানে নেছারাবাদের আটঘর, কুড়িয়ানা, মাহামুদকাঠি, কামারকাঠি এবং নাজিরপুরের বেলুয়া, মুগারঝোড়, বৈঠাকাটা ও বিলডুমুরিয়া এলাকায় ব্যাপকভাবে এই মরিচের আবাদ হচ্ছে।

কৃষকেরা জানান, এই জাতের মরিচের ফলন ভালো, ঘ্রাণ আকর্ষণীয় এবং ঝাল বেশি হওয়ায় বাজারে এর চাহিদা ক্রমাগত বাড়ছে। মৌসুমে প্রতিটি মরিচ ৩ থেকে ১০ টাকায় বিক্রি হয়। একটি গাছ সাধারণত ৭ থেকে ৮ মাস পর্যন্ত ফলন দেয় এবং প্রতিটি গাছ থেকে ৪০০ থেকে এক হাজারটি মরিচ পাওয়া যায়। ফলে অল্প জমিতেই ভালো আয় সম্ভব হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।

আটঘর-কুড়িয়ানা গ্রামের কৃষক রঞ্জিত হালদার বলেন, আমাদের এই গ্রামের মরিচ এখন বিদেশে যাচ্ছে। জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বাড়ি থেকেই মরিচ নিয়ে যান।

কৃষক আনোয়ার হোসেন বলেন, গত কয়েক বছরে চাষে আগ্রহ অনেক বেড়েছে। আমাদের গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই এখন এই মরিচ চাষ হচ্ছে। উন্নত বীজ ও সঠিক পরিচর্যা করলে উৎপাদন বাড়ানো সম্ভব।

একই গ্রামের কৃষক সবিতা রানী বলেন, পরিবারের সবাই মিলে জমিতে কাজ করি। এই মরিচ বিক্রি করে সংসারের খরচ চলে, ছেলে-মেয়েদের পড়াশোনাও হয়।

স্থানীয় তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রথমবারের মতো পিরোজপুর অঞ্চল থেকে জাপানে বোম্বাই মরিচ রপ্তানি শুরু হয়। এরপর থেকে রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে পিরোজপুর থেকে বছরে প্রায় ৩০০ মেট্রিক টন মরিচ বিদেশে রপ্তানি হচ্ছে, যা থেকে অর্জিত হচ্ছে কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় তারা আরও বিনিয়োগে আগ্রহী। তবে উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা উন্নত করা গেলে রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।

গ্রামের উঠান ও পতিত জমিতে জন্ম নেওয়া এই সাধারণ ফসল এখন পিরোজপুরের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, এই জাতের মরিচের উৎপাদন আরও বাড়ানো গেলে কৃষকদের সরাসরি বিদেশি বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং রপ্তানি আয় বাড়বে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img