Monday, September 7, 2026
27 C
Dhaka

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও বৈজ্ঞানিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুধু সোভিয়েত ইউনিয়ন নয়, গোটা বিশ্বের পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছিল। সেই ভয়াবহ ঘটনার ৪০ বছর পূর্তিতে আবারও সামনে এসেছে চেরনোবিলের বিভীষিকা, আত্মত্যাগ এবং বিজ্ঞান-প্রযুক্তির সীমাবদ্ধতার কঠিন বাস্তবতা।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল গভীর রাতে ইউক্রেনের প্রিপয়েত শহরের কাছে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রিঅ্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর থাকে, তা পরীক্ষা করতে গিয়ে একাধিক স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় রিঅ্যাক্টরের ভেতরের তাপমাত্রা ও চাপ দ্রুত বেড়ে যায়। ১ হাজার টনেরও বেশি ওজনের রিঅ্যাক্টরের উপরের অংশ ছিটকে পড়ে এবং তেজস্ক্রিয় কোরের বড় অংশ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীদের হিসাবে, তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের তুলনায় কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছিল। হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়েও বহু গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে চারদিকে।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত কর্মী ও দমকলকর্মী জীবন বাজি রেখে কাজ শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা রিঅ্যাক্টরের ওপর পানি ঢালা হয়। তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে বোরন, সিসা, ডোলোমাইট ও বালুসহ বিভিন্ন পদার্থ ফেলা হয় হেলিকপ্টার থেকে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা জানতেন না, তারা কত বড় ঝুঁকির মধ্যে রয়েছেন।

বিস্ফোরণের পর বাতাসের সঙ্গে মিশে সিজিয়াম-১৩৭ ও আয়োডিন-১৩১সহ বিভিন্ন তেজস্ক্রিয় কণা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এসব উপাদান খাদ্যচক্রে প্রবেশ করে মানুষ ও প্রাণীর ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। বিশেষ করে আয়োডিন-১৩১ দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে ইউরোপের বাইরেও পৌঁছে যায়।

প্রিপয়েতসহ আশপাশের হাজার হাজার মানুষকে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য করা হয়। প্রায় দেড় লাখ মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। এখনো রিঅ্যাক্টরের চারপাশের ৩০ কিলোমিটার এলাকাকে ‘এক্সক্লুশন জোন’ হিসেবে ধরা হয়, যেখানে মানুষের বসবাস পুরোপুরি নিরাপদ হতে আরও বহু বছর লাগবে বলে ধারণা করা হয়।

দুর্ঘটনার পর বহু কর্মী তেজস্ক্রিয়তা পরিষ্কার ও নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে প্রাণ হারান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরবর্তী বছরগুলোতে ক্যানসার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছেন। যদিও সোভিয়েত কর্তৃপক্ষ প্রথমদিকে মৃতের সংখ্যা কম দেখানোর চেষ্টা করেছিল।

চেরনোবিল দুর্ঘটনার পর প্রকৃতি ধীরে ধীরে নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করেছে। দীর্ঘদিন মানুষের অনুপস্থিতিতে সেখানে গড়ে উঠেছে বন্য প্রাণীর অভয়ারণ্য। হরিণ, বাইসন, বুনো ঘোড়াসহ নানা প্রাণীর উপস্থিতি বেড়েছে। তবে কিছু এলাকায় এখনো বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা রয়ে গেছে।

২০১৬ সালে আন্তর্জাতিক উদ্যোগে রিঅ্যাক্টর-৪–এর চারপাশে নতুন সুরক্ষা কাঠামো নির্মাণ করা হয়, যাতে অবশিষ্ট তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়িয়ে না পড়ে। বিজ্ঞানীরা এখনো এলাকাটিকে আরও নিরাপদ করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন।

চেরনোবিল শুধু একটি দুর্ঘটনার নাম নয়; এটি প্রযুক্তিগত ব্যর্থতা, গোপনীয়তা, রাজনৈতিক চাপ এবং মানবিক আত্মত্যাগের প্রতীক হয়ে আছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘটনা ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তার গুরুত্ব নতুনভাবে মনে করিয়ে দেয়।

সূত্র: হাউ ইট ওয়ার্কস, দ্য গার্ডিয়ান

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img