Thursday, July 9, 2026
26.9 C
Dhaka

গাজীপুরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে। বুধবার (৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন। এ নগরবাসী এখন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তার ভাষায়, ড. হাফিজুর রহমান তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য একজন প্রার্থী।

দলীয় সূত্রে জানা যায়, ড. হাফিজুর রহমান এর আগে গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন। পরে তিনি তুরস্কে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত চাকরি ছেড়ে দেশে ফিরে এসে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।

প্রার্থী ঘোষণার পর বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন, তিনি তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং জুলাই শহীদদের আদর্শ সামনে রেখে একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে চান। তার অগ্রাধিকার হবে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, গাজীপুরকে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মো. জামাল উদ্দিন।

সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তন আনা হলে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন ঘটে।

বর্তমানে আগামী স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...
spot_img

আরও পড়ুন

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই রোগে শরীরের রোগ...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা এবং পরার্থপরতার সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে ভিডিওভিত্তিক...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী? নারীর মরদেহ দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি? উত্তর: ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, পুরুষের...
spot_img