Monday, June 29, 2026
27.6 C
Dhaka

নিজ ইচ্ছায় বিয়ে, মামলা তুলে নেওয়ার আহ্বান গৃহবধূর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজের ইচ্ছায় বিয়ে করার পরও মেয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করায় পরিবারে জটিলতা তৈরি হয়েছে। সাদিয়া সুলতানা পুষ্প (১৮) নামের ওই গৃহবধূ এবার প্রকাশ্যে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামে স্বামীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জানা যায়, প্রায় চার বছর আগে মাহাদি হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পুষ্পর। প্রায় সাত মাস আগে নিজ ইচ্ছায় তিনি ঘর ছেড়ে স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা ঢাকায় কিছুদিন অবস্থান করে পরে স্বামীর গ্রামের বাড়ি পুকুরিয়াকান্দায় এসে সংসার শুরু করেন।

এরই মধ্যে পুষ্পর মা তার মেয়েকে অপহরণের অভিযোগ তুলে স্বামী মাহাদি হাসান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে বিষয়টি নিয়ে নতুন মোড় নেয়, যখন পুষ্প নিজেই বাব-মায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে পুষ্প বলেন, আমি নিজ পছন্দে ও স্বেচ্ছায় বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, সব বুঝে-শুনেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার বাবা-মা যে অপহরণের মামলা করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, আমি চাই আমার বাবা-মা মামলাটি তুলে নিক। তারা না তুলে বরং আমার স্বামী ও তার পরিবারকে হয়রানি করছে। এতে আমার স্বামী মানসিক ও শারীরিকভাবে চাপে আছেন।

পুষ্প দাবি করেন, তিনি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং শ্বশুরবাড়িতে ভালো আছেন। তবে পরিবারের পক্ষ থেকে চাপ ও হুমকির কথাও জানান তিনি।

তিনি বলেন, আমার বাবা-মা বলছেন সন্তান নষ্ট করে হলেও আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এটি আমার জন্য খুবই কষ্টের।

সংবাদ সম্মেলনে পুষ্প আরও বলেন, আমি আমার বাবা-মাকে অনুরোধ করছি, আমাকে শান্তিতে থাকতে দিন এবং মামলাটি প্রত্যাহার করুন।

এ সময় উপস্থিত ছিলেন পুষ্পর স্বামী মাহাদি হাসান, শ্বশুর হালিম খান এবং শাশুড়ি মর্জিনা আক্তার।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...
spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম হলেও কর্মপরিবেশে ইসলামী মূল্যবোধের বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। অফিসে নামাজের ব্যবস্থা, আজানের ধ্বনি...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...
spot_img