Saturday, May 23, 2026
34 C
Dhaka

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা রুক্ষ। শীত মৌসুমের শুরুতে চা–গাছ ছাঁটাইয়ের পর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেক বাগানে কৃত্রিমভাবে সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছিল। তবে শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে শনিবার (১৪ মার্চ) ভোর পর্যন্ত হওয়া বৃষ্টিতে বদলে গেছে সেই চিত্র।

বৃষ্টির পর ধুলাবালু ধুয়ে গিয়ে চা–বাগানজুড়ে ফিরে এসেছে সতেজ সবুজের আভা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতেই এই বৃষ্টি চা উৎপাদনের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। সাধারণত বৃষ্টির পর চা–গাছে নতুন কুঁড়ি দ্রুত বের হতে শুরু করে। ফলে মৌসুমের শুরুতেই চা–পাতা সংগ্রহ করা সম্ভব হয় এবং উৎপাদন বাড়ার সম্ভাবনাও তৈরি হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ১৩ মার্চ রাত থেকে ১৪ মার্চ ভোর পর্যন্ত শ্রীমঙ্গলে ৪৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহেও এ অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এতে চা–বাগানসহ কৃষি খাতের জন্য ইতিবাচক প্রভাব পড়তে পারে।

উপজেলার ভাড়াউড়া, জেরিন, ফুলছড়া ও কাঘাটলিসহ বিভিন্ন চা–বাগান ঘুরে দেখা গেছে, বৃষ্টির পর ধীরে ধীরে সবুজ পাতায় প্রাণ ফিরে পাচ্ছে চা–গাছগুলো। বাগানের ভেতরে নতুন কুঁড়ির উপস্থিতিও চোখে পড়ছে।

ইস্পাহানি জেরিন চা–বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, শীতের শুরু থেকেই তাঁরা কৃত্রিমভাবে চা–গাছে পানির ব্যবস্থা করে আসছিলেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গাছগুলো কিছুটা রুক্ষ হয়ে পড়েছিল। সাম্প্রতিক এই বৃষ্টি চা–গাছের জন্য উপকারী হয়েছে।

বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে চা ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ বলেন, ‘নতুন চা–গাছ এবং প্রুনিং করা গাছগুলোর জন্য এই বৃষ্টি খুবই উপকারী। ইতিমধ্যে অনেক গাছে কুঁড়ি দেখা যাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি হলে খুব দ্রুত চা–পাতা সংগ্রহ শুরু করা সম্ভব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img