Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মস্তফাপুর এলাকায় এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের সময় অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় পাঁচটি বসতঘর, দুটি দোকানঘর ও দুটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদার (৩৫), তাঁর মা হাসিয়া বেগম (৬০), মকবুল হাওলাদার (৬০), নাসির হাওলাদার (৪৫), জাকির হাওলাদার (৪২) ও ইদ্রিস হাওলাদার (২৫)। তাঁদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ইউপি সদস্য হাবিব হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সঙ্গে শামচু সরদার ওরফে কোপা শামচুর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। ছয় মাস আগে একটি বিস্ফোরক মামলায় র‌্যাব শামচু সরদারকে গ্রেপ্তার করেছিল। জামিনে বের হয়ে গত ৩০ ডিসেম্বর হাওলাদার বংশের সঙ্গে তাঁর পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মামলা হয়। সেই সংঘর্ষে রিফাত হাওলাদার নামে এক যুবক আহত হন।

মঙ্গলবার বিকেলে রিফাতকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার দুপুরে শামচু সরদার মস্তফাপুর এলাকায় গেলে তাঁকে ধাওয়া করা হয় বলে অভিযোগ। এর পরপরই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাবিব হাওলাদারের বাড়িতে হামলা চালানো হয়। বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো হয়। পরে বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলা প্রতিরোধ করতে গেলে ইফতারের আগে দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইউপি সদস্য হাবিব হাওলাদার বলেন, ‘শামচু সরদার আধিপত্য দেখাতে ৩০০ থেকে ৪০০ লোক নিয়ে এসে বিনা উসকানিতে বোমাবাজি করে আমাদের বাড়িঘরে হামলা করে সব তছনছ করে দিয়েছে। লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের বাধা দিতে গেলে আমাকে, আমার মা ও ভাইকে মারধর করেছে। আমার ভাইকে কুপিয়ে জখম করেছে। আমাদের এখন থাকার জায়গাটা পর্যন্ত নেই। যখন তারা হামলা চালাতে আসে তখন বারবার পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছি। তারা হামলার পরেও আমাদের বাড়িতে আসেনি। কার কাছে এ ঘটনার বিচার চাইব?’

ক্ষতিগ্রস্ত দোকানি মিজু হাওলাদার বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। তবু আমার দোকানের শাটার কুপিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমার ক্ষতি করে কার কী লাভ হলো জানি না। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে শামচু সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁর চাচাতো ভাই সোহরাব সরদার বলেন, ‘ছোটরা ধাওয়াধাওয়ি করেছে। সংঘর্ষে আমরা তো কেউ যাইনি। তবু আমাদের টানা হচ্ছে। আর হাবিবের ঘরে আগুন দেওয়া বা ভাঙচুর লুটপাটের বিষয় আমাদের কিছু জানা নেই। এটা তারা নিজেরা করে আমাদের নামে ষড়যন্ত্র করে অভিযোগ দিচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষ এর আগেও সংঘর্ষে জড়িয়েছিল এবং উভয় পক্ষই জামিনে এলাকায় ফিরেছে। বুধবার সকালে প্রথমে ছোটদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে এক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অন্য পক্ষের বাড়িঘরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের ১৪টি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কাউকে আটক করা যায়নি, তবে অভিযান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img