Monday, April 20, 2026
32 C
Dhaka

কলেজের পুরোনো রান্নাঘরের টিন বিক্রির ঘটনায় সমালোচনার ঝড়

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের পুরোনো একটি রান্নাঘর ভেঙে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি পুরোনো রান্নাঘরের চালের টিনগুলো খোলা হয়। গত মঙ্গলবার বিকেলে জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া কাউকে না বলে ওই টিনগুলো বাইরে বিক্রি করেন। বিষয়টি নিয়ে কলেজে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি গতকাল রাতে তাদের দুজনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়।

এক চিঠিতে দেখা যায়, গত রোববার জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়া কলেজ কর্তৃপক্ষের কাছে পুরোনো টিন ও মালামাল কেনার আবেদন করেছিলেন। কলেজ কর্তৃপক্ষ ১০ হাজার টাকায় টিন ও মালামাল তাদের কাছে বিক্রি করেন। ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘পুরোনো রান্নাঘরের টিনসহ অন্যান্য মালামাল কেনার জন্য আবেদন করেছিলেন তারা। সেই অনুযায়ী বিক্রি করা হয়েছে।’

উল্লেখ্য, জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়ার সঙ্গে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করা হলেও দুজনের নম্বর বন্ধ পাওয়া গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img