Monday, April 20, 2026
34 C
Dhaka

৩২ ঘণ্টার অনশন পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার

ফেনী–২ (সদর) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার টানা ৩২ ঘণ্টার অনশন কর্মসূচির পর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বা এসি ল্যান্ডকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বিকেল চারটার দিকে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তদন্তে গঠিত ভিজিল্যান্স কমিটির সদস্যসচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. নবীনেওয়াজ।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন শুরু করেন তারিকুল ইসলাম। মো. নবীনেওয়াজ জানান, তার অভিযোগ গ্রহণের পর সদর উপজেলা এসি ল্যান্ড জসিম উদ্দিনের বক্তব্যও নেওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক ওই কর্মকর্তাকে নির্বাচনী সব কার্যক্রম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তিনি প্রশাসনিক দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ চালিয়ে যাবেন।

অনশন ভাঙার পর তারিকুল ইসলাম বলেন, ‘৩২ ঘণ্টার শান্তিপূর্ণ অনশনের পর আমার ন্যায্য দাবিকে সম্মান জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা এসি ল্যান্ড প্রত্যাহারের দাবি মেনে নিয়েছেন।’ তিনি আরও বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের ফল। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনেরও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেছিলেন, ফেনী–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ চলছে। তিনি দাবি করেন, সদর উপজেলার এসি ল্যান্ড তাঁকে হুমকি দিয়েছেন এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে একতরফাভাবে প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানালে ফেনী–২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া ওরফে মঞ্জু বলেন, ‘এসি ল্যান্ডের আচরণ ও সিদ্ধান্ত একপেশে ছিল। তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং আচরণবিধি প্রয়োগে বৈষম্য ছিল। নির্বাচনের স্বার্থে তাঁর নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারকে আমরা সাধুবাদ জানাই।’

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ফেনী–২ আসনের খাজুরিয়া এলাকায় ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে ক্যারাভ্যান উদ্বোধনের দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন এসি ল্যান্ড। পরে আপিলের পর জেলা প্রশাসন শুনানি শেষে জরিমানার ১৫ হাজার টাকা ফেরতের আদেশ দেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img