Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

খাগড়াছড়িতে সওজের জমি দখল করে অফিসঘর নির্মাণ

খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালের পাশে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে অফিসঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ‘শ্রম যান কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন সেখানে টিনের ঘর তুলে সাইনবোর্ড ঝুলিয়েছে।

গুরুত্বপূর্ণ সড়কটির ওই স্থানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। নতুন স্থাপনা তৈরির কারণে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, “সড়কের জায়গা দখল করে ঘর তুললে যান চলাচলে সমস্যা বাড়বে, এতে পুরো এলাকায় বিশৃঙ্খলা তৈরি হবে।”

এ বিষয়ে সমিতির সভাপতি আক্তারুজ্জামান জানান, জায়গাটি আগে অপরিষ্কার থাকায় কিছুটা ভরাট করে অস্থায়ীভাবে অফিসঘর তৈরি করেছেন। তবে কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলেও স্বীকার করেন তিনি।

সওজের সার্ভেয়ার নোবেল চাকমা বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে বাধা দেওয়া সম্ভব হয়নি। নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে, রোববার (৫ অক্টোবর) অফিস খোলার পর নোটিশ দেওয়া হবে।”

সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়টি জেনেছেন। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে পৌরসভার লোকজন মাঠে যেতে পারেনি। তবে অনুমতি ছাড়া ঘর নির্মাণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img