Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

খুলনার পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে ফের বিক্ষোভে উত্তাল নগরী

খুলনায় পুলিশ কমিশনারকে অপসারণের দাবিতে মহানগর পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে খুলনার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে কেএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। সড়কের দুই পাশ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বাঁচতে হলে লড়তে হবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘পুলিশ কমিশনার জুলফিকার আস্ত একটা স্বৈরাচার’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতিই ছিল বেশি। আন্দোলনকারীরা বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ‘অদক্ষ’ পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে আইনশৃঙ্খলার উন্নতি চান।

বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়, পরে তা মুষলধারায় রূপ নেয়। তবু আন্দোলনকারীরা ভিজে স্লোগান দিতে থাকেন। পরে তাঁদের অনেকেই আশপাশের নিরাপদ স্থানে সরে যান।

এর আগেও গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একই দাবিতে বিক্ষোভ হয়। সচেতন ছাত্র-জনতার ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ হস্তক্ষেপে সুকান্ত দাস নামের একজন এসআইকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, পুলিশ কমিশনার অপরাধীদের আশ্রয় দিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছেন।

এসআই সুকান্তর বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় একটি মামলা হয়, যেখানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আনা হয়। এ ছাড়া বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ আরও দুটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এসআই সুকান্তকে সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চলতি আন্দোলনের সূত্রপাত ২৫ জুন। সেদিন থেকে কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। দুই দিনের কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ২৬ জুন রাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সময়সীমা পার হয়ে যাওয়ার পর ২৮ জুন তাঁরা আবার কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেন। ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খুলনা প্রেসক্লাবে এলে আন্দোলনকারীরা ক্লাবের প্রধান ফটকে অবস্থান নেন। পরে তাঁর সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হয়। ওই রাতেই আন্দোলনকারীরা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলে খুলনার আটটি থানা, দুই উপকমিশনারের কার্যালয় ও কেএমপি সদর দপ্তর ঘেরাও করে শহর অচল করে দেওয়া হবে।

পরদিন ৩০ জুন, আন্দোলনকারীরা আবার কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন। সেখান থেকেই ঘোষণা আসে, ১ জুলাই রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, ১ জুলাই সকালে আন্দোলনকারীরা রূপসা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নেন। এতে সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ শত শত যানবাহন আটকে পড়ে। সেদিনও তাঁরা পুলিশ কমিশনার অপসারণের দাবিতে আইজিপিকে আলটিমেটাম দেন।

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img