Sunday, April 19, 2026
34 C
Dhaka

নতুন দায়িত্বে শমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত

পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য, সুরে পরিবর্তনের ইঙ্গিত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এক কর্মিসভায় বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ তাঁর হাতে সভাপতির নিয়োগপত্র তুলে দেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে কিছুটা ভিন্ন সুরে কথা বলেন। তিনি বলেন, “আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই। মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের যুদ্ধ সেই তরুণের সঙ্গে, যে পাথর ছোড়ে—তার হাতে বই তুলে দিতে চাই। যে তরুণ অস্ত্র তুলে নেয়, তার হাতে কলম তুলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই, দুর্গাপূজার বিসর্জন ও মহররমের তাজিয়া মিছিল যেন একই দিনে শান্তিপূর্ণভাবে হতে পারে। সমাজে সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকুক।”

তবে শমীক ভট্টাচার্য তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া অবস্থানও জানান। তিনি বলেন, “গত তিন বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৯০ শতাংশ মুসলিমদের মধ্যে। তৃণমূল যে সমাজ তৈরি করেছে, সেখানে মারা যাচ্ছে মুসলিম, আবার মারছেও মুসলিম।”

হিন্দুত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “হিন্দুত্ব কোনো সংকীর্ণতা নয়, এটি এক বহমানতা, যার মধ্যে রয়েছে বহুত্ববাদ।”

নতুন সভাপতির বক্তব্যকে ঘিরে রাজনীতিতে প্রতিক্রিয়াও দেখা গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূলের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে চায়, কিন্তু বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে তৃণমূলকে সুবিধা দিচ্ছে।”
অন্যদিকে, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর মন্তব্য, “এখন হঠাৎ শমীকের মনে বহুত্ববাদের কথা কীভাবে এলো? তবে কি হিন্দু ভোটের ভরসায় চিড় ধরেছে বিজেপির?”

বিজেপির নতুন নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেমন পরিবর্তন আসে, তা এখন সময়ের অপেক্ষা।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img