Friday, June 5, 2026
38 C
Dhaka

কেন্দুয়ায় ২ শিশুতে হাম শনাক্ত, হাসপাতালে ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাঠ পর্যায়ে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত কোনো রোগী ভর্তি না হলেও এই দুই শিশু আলাদা একটি ঘটনায় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) মো. শাহিদুল আলম। তিনি জানান, শনাক্ত হওয়া দুই যমজ শিশু প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়নি। পরে তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর হাম শনাক্ত হয় এবং বর্তমানে তারা ওই হাসপাতালেই ভর্তি রয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্তমানে সারা দেশে হাম রোগী দেখা যাচ্ছে। আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত সরাসরি হাম আক্রান্ত এমন কোনো রোগী না পাওয়া গেলেও জ্বর ও কাশিতে আক্রান্ত রোগী বা শিশু পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্তের ঝুঁকিও তাদের বেশি। এক্ষেত্রে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।’

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইম হাসান বলেন, হাম একটি ভাইরাসজনিত ও অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটি প্রতিরোধের প্রধান উপায় এমএমআর টিকা, যা হাম, মাম্পস ও রুবেলা—এই তিনটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। প্রয়োজনে শুধুমাত্র হাম প্রতিরোধের জন্যও আলাদা ভ্যাকসিন দেওয়া যায়।

তিনি জানান, ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় সাধারণত শিশুর ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ হাম টিকা দেওয়া হয়। শিশুদের মধ্যে জ্বর, কাশি বা হামজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্রায় ৩ হাজার ডোজ টিকা সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img