Monday, April 20, 2026
34 C
Dhaka

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার আবদুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেন জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গোপন সূত্রে জানা গেছে, তিনি অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই অনুসন্ধানের স্বার্থে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

হালিম ও সবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন হালিম ও সবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, দুজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের বাইরে পালাতে পারেন। এজন্য তাঁদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জরুরি।

সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের সম্পদ জব্দ
অপর এক আদেশে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা পাঁচ কাঠার প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সাইফুল আলমের ব্যাংক হিসাবের মধ্যে ৭৭ লাখ টাকা রয়েছে। প্লটের জন্য ২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়া হলেও এখনও রেজিস্ট্রেশন হয়নি। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার ব্যাংক হিসাবের অর্থ ও প্লট অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img