Tuesday, April 21, 2026
31 C
Dhaka

ফরিদপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার

ফরিদপুর-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করেন। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াব ইউসুফ এ সময় সাধারণ ভোটারদের কাছে ভোট ও সমর্থন চান।

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড় অতিক্রম করে ঈমান উদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে নায়াব ইউসুফ সড়কের দুই পাশে অবস্থানরত মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো এলাকা ‘ধানের শীষের বিজয় হোক’ ও ‘নায়াব ইউসুফ এগিয়ে চলো’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

ঈমান উদ্দিন স্কয়ারে সংক্ষিপ্ত বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, ‘আমার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ আজীবন ফরিদপুরের মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করেছেন। তাঁর সেই আদর্শ, সততা ও দায়বদ্ধতাকে হৃদয়ে ধারণ করেই আজ আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি।” তিনি আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ফরিদপুর সদরকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত জনপদে রূপান্তর করাই তাঁর নির্বাচনী অঙ্গীকার।

উন্নয়নের বিষয়ে অবস্থান তুলে ধরে নায়াব ইউসুফ বলেন, ‘উন্নয়নের নামে কোনো মেগাপ্রকল্প করে মেগাদুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমি চাই ফরিদপুর হবে ঘুষ-দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন একটি মানবিক সমাজ।’ একই সঙ্গে তিনি বলেন, ‘এই দেশ ও এই জেলার মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চায়। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় ফরিদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

শোভাযাত্রা ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, জুলফিকার আলী জুয়েল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনে মোট ৮৬৭টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৩২ হাজার ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: জেলা নির্বাচন কার্যালয়

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img