Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

রংপুরে হিন্দুপাড়ায় হামলা: পুলিশ ও প্রশাসনের বক্তব্য

রংপুরের গংগাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলার ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঘটনাস্থলে পরিদর্শনের পর বিস্তারিত তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলার শিকার ২২টি হিন্দু পরিবারের মধ্যে বর্তমানে ১৯টি পরিবার নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। বাকি তিনটি পরিবার—যার মধ্যে কটূক্তির অভিযোগে আটক রঞ্জন কুমার রায়ের পরিবারের সদস্যরাও রয়েছেন—তারা আশপাশের গ্রামে আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন।

জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল গতকাল (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে এবং আজ থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সুপার মো. আবু সাইম জানান, হামলায় ১২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বাস করত। রঞ্জনের গ্রেপ্তারের পর থেকে তার বাবা, দাদা ও চাচার পরিবার অন্যত্র অবস্থান করছেন। অন্যদিকে, ১৯টি পরিবারের পুরুষ সদস্যরা নিজ বাড়িতে অবস্থান করছেন, তবে কিছু নারী সদস্য নিরাপত্তার কারণে মালামাল নিয়ে অন্যত্র গেছেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতারাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করছেন।

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img