Friday, June 26, 2026
29.3 C
Dhaka

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবারে ‘নো কন্ট্যাক্ট’ বা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘটনা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। অনেক মা-বাবা এটিকে অকৃতজ্ঞতা বা অবাধ্যতা হিসেবে দেখলেও গবেষণা বলছে, অধিকাংশ ক্ষেত্রে এটি দীর্ঘদিনের মানসিক আঘাত ও অপূর্ণ সম্পর্কের পরিণতি।

বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্ক সন্তানেরা সাধারণত হঠাৎ করে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেয় না। বরং বছরের পর বছর ধরে জমে থাকা হতাশা, অবহেলা, নিয়ন্ত্রণমূলক আচরণ এবং আবেগগত দূরত্ব একসময় তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

যুক্তরাষ্ট্রের কয়েকজন গবেষক যৌথভাবে পরিচালিত একটি গবেষণায় ৮৯৮ জন মা-বাবা ও প্রাপ্তবয়স্ক সন্তানের অভিজ্ঞতা বিশ্লেষণ করেছেন। গবেষণার শিরোনাম ছিল ‘গিভিং ভয়েস টু দ্য সাইলেন্স অব ফ্যামিলি এসট্রেঞ্জমেন্ট: কমপেয়ারিং রিজনস অব এসট্রেঞ্জড প্যারেন্টস অ্যান্ড অ্যাডাল্ট চিলড্রেন ইন আ ননম্যাচড স্যাম্পল’। গবেষণায় পারিবারিক বিচ্ছিন্নতার কারণ নিয়ে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, মা-বাবারা প্রায়ই সন্তানের সম্পর্ক, বন্ধু-বান্ধবের প্রভাব বা অতিরিক্ত স্বাধীনচেতা আচরণকে সম্পর্ক ভাঙনের কারণ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে প্রাপ্তবয়স্ক সন্তানেরা সবচেয়ে বেশি দায়ী করেন বিষাক্ত আচরণ, পর্যাপ্ত মানসিক সমর্থনের অভাব এবং নিজেদের মতামতকে গুরুত্ব না দেওয়াকে।

মনের বন্ধুর হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং লিড সাইকোসোশ্যাল কাউন্সেলর কাজী রুমানা হক বলেন, “মা-বাবা যখন পৃথিবীতে সন্তানকে নিয়ে আসেন, তখন মনে করেন যেহেতু আমার মাধ্যমে এসেছে, আমার মতো চলবে। কিন্তু একজন আলাদা মানুষ হিসেবে সন্তানেরও আলাদা মতামত থাকতে পারে। বিষয়টি অনেক সময়ই উপেক্ষা করা হয়। অভিভাবক হিসেবে মনে করেন, আমরা অনেক করেছি ওর জন্য। কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেন না, আমিও তো ব্যস্ততার কারণে বা কাজের কারণে সময় দিচ্ছি না। সন্তানের ওপর রেগে গিয়ে অনেকে গায়ে হাত তোলেন অথবা সাইলেন্স ট্রিটমেন্ট দেন। এটা খারাপ। বড় হওয়ার পরও সন্তান এটা মনে রাখে।”

তিনি আরও বলেন, “সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার আরেকটি কারণ হলো, সন্তানের অর্জনকে ছোট করে দেখা। এটা সন্তানদের মনে ক্ষোভ তৈরি করে। অনেক সময় আমরা দেখেছি যে সন্তানেরা ছোটবেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, মা-বাবার মন ভরানো যায় না। পরীক্ষায় ৮০ বা ৯০ নম্বর পেলেও তাঁদের চাওয়া থাকে যেন ১০০ পাই। অর্জনগুলোকে অবহেলা করেন দেখে বন্ধন ভেঙে যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, প্যারেন্টিং স্টাইলও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব পরিবারে সন্তানদের অনুভূতি, মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি বেশি থাকে। অনেক সময় মা-বাবারা নিজেদের অপূর্ণ স্বপ্ন বা প্রত্যাশা সন্তানের ওপর চাপিয়ে দেন, যা দীর্ঘমেয়াদে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

গবেষণায় আরও উঠে এসেছে, প্রাপ্তবয়স্ক সন্তানেরা সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে আবেগগত নির্যাতন, অতিরিক্ত সমালোচনা, অসম্মান, বিশ্বাসভঙ্গ এবং শৈশবের মানসিক দূরত্বের বিষয়গুলো উল্লেখ করেছেন। অনেক ক্ষেত্রে তারা মনে করেন, পরিবারে তাদের অনুভূতি কখনো গুরুত্ব পায়নি।

অন্যদিকে অনেক মা-বাবা বিশ্বাস করেন, সন্তানকে বাইরের কেউ প্রভাবিত করেছে। তবে গবেষকদের মতে, বাস্তবে অনেক সন্তান প্রথমবারের মতো পরিবারবহির্ভূত কোনো সম্পর্ক থেকে সম্মান ও গ্রহণযোগ্যতা পেয়ে নিজের পারিবারিক সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে শুরু করে।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সমাজে এখনও মা-বাবার আচরণের সমালোচনাকে অনেক সময় অকৃতজ্ঞতা হিসেবে দেখা হয়। ফলে সন্তান নিজের কষ্ট বা মানসিক আঘাতের কথা বলতে চাইলেও তা গুরুত্ব পায় না। ধীরে ধীরে সে উপলব্ধি করে, তার কথা কেউ শুনছে না বা বুঝতে চাইছে না।

গবেষণা বলছে, সম্পর্কচ্ছেদ সাধারণত প্রতিশোধমূলক কোনো সিদ্ধান্ত নয়। অধিকাংশ ক্ষেত্রে এটি নিজের মানসিক সুস্থতা, আত্মসম্মান এবং নিরাপত্তা রক্ষার জন্য নেওয়া কঠিন একটি সিদ্ধান্ত। দীর্ঘদিন সম্পর্ক ঠিক রাখার চেষ্টা ব্যর্থ হওয়ার পরই অনেক প্রাপ্তবয়স্ক সন্তান যোগাযোগ বিচ্ছিন্ন করার পথ বেছে নেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...
spot_img

আরও পড়ুন

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা আছে। তবু অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু করা...

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির পাশাপাশি শিলাবৃষ্টির বৈশিষ্ট্যেও বড় ধরনের...
spot_img