Sunday, September 6, 2026
29 C
Dhaka

মানুষ কেন অবচেতনভাবে বাঁ দিকে ঘুরে হাঁটে, খুঁজছেন বিজ্ঞানীরা

মানুষ সাধারণত সোজা পথে হাঁটে—এমন ধারণা দীর্ঘদিনের। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। বিজ্ঞানীরা বলছেন, খোলা বা আবদ্ধ কোনো স্থানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিলে মানুষ অজান্তেই বাঁ দিকে মোড় নেওয়ার প্রবণতা দেখায় এবং ধীরে ধীরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করে।

স্পেন, জাপানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচালিত একাধিক পরীক্ষায় এই আচরণের মিল পাওয়া গেছে। গবেষকদের মতে, জাদুঘর, সুপারমার্কেট কিংবা খালি কক্ষ—বিভিন্ন পরিবেশে একই ধরনের প্রবণতা দেখা গেছে। তবে মানুষ কেন এমন আচরণ করে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

এই গবেষণার সূচনা হয়েছিল একেবারে ভিন্ন একটি উদ্দেশ্য থেকে। করোনা মহামারির সময় স্পেনের ইউনিভার্সিটি অব নাভারার গবেষক ইনাকি এচেভেরিয়া হুয়ার্তে ও তাঁর সহকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে একটি নির্দিষ্ট স্থানে কতজন মানুষ অবস্থান করতে পারে, তা নিয়ে কাজ করছিলেন। সেই গবেষণার ভিডিও বিশ্লেষণের সময় তাঁরা লক্ষ্য করেন, মানুষের চলাচলের মধ্যে একটি অভিন্ন ধারা রয়েছে—অধিকাংশ মানুষ বাঁ দিকে ঘুরে বৃত্তাকারভাবে চলাফেরা করছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু হয়। কখনো একক ব্যক্তি, কখনো ছোট দলকে বিভিন্ন নিয়ন্ত্রিত পরিবেশে হাঁটার সুযোগ দেওয়া হয়। প্রতিবারই দেখা যায়, অংশগ্রহণকারীরা ধীরে ধীরে বাঁ দিকে মোড় নিচ্ছেন এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছেন।

গবেষকরা ধারণা করেছিলেন, হয়তো সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক অভ্যাসের কারণে এমনটি ঘটছে। বিষয়টি যাচাই করতে স্পেনের গবেষকদের সঙ্গে জাপানের ইউনিভার্সিটি অব টোকিওর গবেষক ডক্টর ক্লাউদিও ফেলিসিয়ানি যৌথভাবে কাজ করেন। জাপানে পরিচালিত পরীক্ষাতেও একই ফল পাওয়া যায়।

গবেষণায় অংশগ্রহণকারীদের ডানহাতি, ডানপেয়ে বা ডান চোখের আধিপত্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু এসব বৈশিষ্ট্যের সঙ্গে বাঁ দিকে ঘোরার প্রবণতার কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। নারী ও পুরুষ উভয়ের মধ্যেই একই আচরণ দেখা গেছে। তবে শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি স্পষ্ট ছিল।

নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণাপত্রে ইনাকি এচেভেরিয়া হুয়ার্তে বলেন, ‘আমাদের প্রত্যেকের মধ্যেই অবচেতনভাবে যেকোনো একদিকে সামান্য হেলে যাওয়ার বা মোড় নেওয়ার একটি ব্যক্তিগত প্রবণতা থাকে। যখন অনেক মানুষ একসঙ্গে কোনো জায়গা শেয়ার করে, তখন সবার সেই ছোট ছোট ব্যক্তিগত প্রবণতাগুলো মিলে সামগ্রিকভাবে একটি ঘড়ির কাঁটার উল্টো দিকের ঘূর্ণন তৈরি করে। এই আচরণের সঠিক কারণ খুঁজতে ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এমনকি মানুষের এক পা ভাঙা থাকলে কেমন আচরণ করে, তা-ও পরীক্ষা করা হয়েছে।’

গবেষক ক্লাউদিও ফেলিসিয়ানি বলেন, ‘আমরা এখনো জানি না, এটি কেন ঘটে। তবে এই রহস্যের পেছনের কারণগুলো বুঝতে পারলে আমরা কীভাবে এই পৃথিবীকে অনুধাবন করি ও দেখি, তা আরও গভীরভাবে জানা সম্ভব হবে। এটি আমাদের অন্য কোনো বড় আবিষ্কারের দিকেও নিয়ে যেতে পারে।’

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, মানুষই একমাত্র প্রাণী নয়, যারা এমন আচরণ করে। যুক্তরাজ্যের গবেষকেরা এর আগে একধরনের পিঁপড়ার মধ্যেও অচেনা পরিবেশে বাঁ দিকে মোড় নেওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন। বিজ্ঞানীদের ধারণা, মস্তিষ্ক, পেশি এবং শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণব্যবস্থার মধ্যে থাকা জৈবিক বৈশিষ্ট্য বা বায়োমেকানিকস এর পেছনে ভূমিকা রাখতে পারে।

গবেষকদের মতে, এই রহস্যের সমাধান হলে ভবিষ্যতে জিপিএস সিমুলেশন, জরুরি উদ্ধার পরিকল্পনা, বড় ভবনের ইভাকুয়েশন মডেল এবং জনসমাগমপূর্ণ স্থাপনার নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img