Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না। সময়ের পর সময় এই দেশ উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। সেই তালিকায় অন্যতম নাম ইউসেবিও, লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ হলেও বিশ্বকাপ ট্রফি এখনো অধরাই রয়ে গেছে পর্তুগালের।

বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সেরা সাফল্য এসেছে ১৯৬৬ সালে। সেই আসরে ইউসেবিওর নেতৃত্বে তৃতীয় স্থান অর্জন করেছিল দলটি। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর ২০০৬ বিশ্বকাপে লুইস ফিগো ও তরুণ রোনালদোর নেতৃত্বে আবারও শেষ চারে পৌঁছায় তারা। কিন্তু শিরোপার স্বপ্ন পূরণ হয়নি।

এবার সেই অসমাপ্ত গল্পে নতুন অধ্যায় লেখার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। অভিজ্ঞতার ভার, দীর্ঘ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ডের পর এখন তার সামনে সবচেয়ে বড় লক্ষ্য—পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো।

২০২৬ বিশ্বকাপ রোনালদোর জন্য আরও একটি বিশেষ অধ্যায়। এই আসরে অংশ নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন। বয়সের বিবেচনায় এটিকে তার শেষ বিশ্বকাপ হিসেবেও দেখা হচ্ছে।

পর্তুগাল এবার আশাবাদী হওয়ার মতো কারণও দেখছে। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া বর্তমান দলকে দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দলের দায়িত্বে রয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। মাঠে নেতৃত্ব দেবেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা পর্তুগাল এবার খেলছে নিজেদের দশম বিশ্বকাপ।

বিশ্বকাপে পর্তুগালের সংক্ষিপ্ত পরিসংখ্যান:

কোচ: রবার্তো মার্তিনেজ
অধিনায়ক: ক্রিস্টিয়ানো রোনালদো
ফিফা র‌্যাংকিং: ৫
সেরা সাফল্য: তৃতীয় স্থান (১৯৬৬)
সর্বশেষ অংশগ্রহণ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)
প্রথম বিশ্বকাপ: ১৯৬৬
মোট অংশগ্রহণ: ৯ বার

‘কে’ গ্রুপে পর্তুগালের সূচি:

১৭ জুন: পর্তুগাল বনাম ডিআর কঙ্গো — হিউস্টোন, রাত ১১টা
২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান — হিউস্টোন, রাত ১১টা
২৮ জুন: পর্তুগাল বনাম কলম্বিয়া — মায়ামি, ভোর ৫টা ৩০ মিনিট

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: দিয়োগো কস্তা, হোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

ডিফেন্ডার: তোমাস আরাউহো, জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, মাথিউস নুনেস, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা।

মিডফিল্ডার: সামুয়েল কস্তা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া।

ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেইসাও, জোয়াও ফেলিক্স, গনসালো গেদেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সিসকো ত্রিনকাও।

ব্যক্তিগত অর্জনের প্রায় সব শিখর স্পর্শ করেছেন রোনালদো। এখন বাকি আছে শুধু বিশ্বকাপ ট্রফি। ইউসেবিও ও ফিগো যেখানে থেমেছিলেন, সেখান থেকে নতুন ইতিহাস লিখতে পারবেন কি না—সেই উত্তর মিলবে বিশ্বমঞ্চেই।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...
spot_img