Tuesday, September 15, 2026
32 C
Dhaka

প্রিয় নবীর রওজায় কেন নেই দরজা-জানালা, ইতিহাসে মিলল তার ব্যাখ্যা

মদিনায় অবস্থিত মসজিদে নববির অন্যতম পবিত্র স্থান হলো রওজা মোবারক, যেখানে সমাহিত আছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং হজরত ওমর ফারুক (রা.)। হজ ও উমরাহ পালন করতে যাওয়া মুসলমানদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগে—রওজার চারপাশে ধাতব জালি থাকলেও সেখানে কেন কোনো দরজা বা জানালা নেই?

ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, বর্তমান রওজা মোবারকের স্থানটি একসময় উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-এর ব্যক্তিগত কক্ষ ছিল। নবী করিম (সা.)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম তাঁর দাফনের স্থান নির্ধারণে আলোচনা করেন। পরে হজরত আবু বকর সিদ্দিক (রা.) নবীজির হাদিস স্মরণ করিয়ে দেন, ‘কোনো নবীকেই পৃথিবী থেকে ওঠানো হয়নি তাকে সেই স্থানে দাফন করা ছাড়া যেখানে তার মৃত্যু হয়েছে।’

এরপর মহানবী (সা.)-কে তাঁর ইন্তেকালের স্থানেই দাফন করা হয়। পরবর্তী সময়ে হজরত আবু বকর (রা.) এবং হজরত ওমর (রা.)-কেও একই স্থানে সমাহিত করা হয়। তিনটি কবর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করছে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, হজরত আয়েশা (রা.) জীবদ্দশায় ওই কক্ষে বসবাস করতেন। তাঁর ইন্তেকালের পর কক্ষটিতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা রওজার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার লক্ষ্যে একাধিক স্থাপত্যগত পরিবর্তন আনেন।

১৭ হিজরিতে হজরত ওমর (রা.) কক্ষের চারপাশে নতুন দেয়াল নির্মাণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা ওমর ইবনুল আবদুল আজিজ (রহ.) ৮৮ থেকে ৯১ হিজরির মধ্যে স্থায়ী পাথরের দেয়াল নির্মাণ করেন। তিনি কক্ষটিকে পঞ্চকোণ আকৃতির করেন এবং কোনো দরজা না রাখার ব্যবস্থা করেন, যাতে স্থানটির বিশেষ মর্যাদা অক্ষুণ্ন থাকে।

ইতিহাসে আরও উল্লেখ রয়েছে, ৫৫৭ হিজরিতে সুলতান নুরুদ্দিন আদিল আশ-শহীদ রওজার চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। পরে বিভিন্ন যুগে রওজার বাইরের কাঠামো ও জালি নির্মাণ ও সংস্কার করা হয়, যা বর্তমানে ‘মাকসুরা’ নামে পরিচিত।

রওজার ওপর নির্মিত সবুজ গম্বুজও ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে বর্তমান রূপ পেয়েছে। উসমানি আমলে গম্বুজটি সবুজ রঙে রাঙানো হলে এটি ‘সবুজ গম্বুজ’ নামে পরিচিতি লাভ করে।

ইতিহাসবিদদের মতে, রওজা মোবারকে দরজা-জানালা না থাকার পেছনে মূল কারণ ছিল পবিত্র স্থানটির নিরাপত্তা নিশ্চিত করা, এর মর্যাদা সংরক্ষণ করা এবং আকিদাগত বিভ্রান্তি থেকে মুসলমানদের দূরে রাখা। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন মুসলিম শাসক এ লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img