Monday, September 7, 2026
27 C
Dhaka

চার দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে কয়েকদিন ধরে শূন্যরেখায় অবস্থান করা শিশুসহ ১০ জনকে অবশেষে ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব না হওয়ায় চার দিন পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হলে শিশুসহ ১০ জন সীমান্তের জিরো লাইনে অবস্থান করতে থাকে।

এরপর টানা চার দিন তারা সীমান্ত এলাকায় আটকে ছিলেন। পরে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাতের অন্ধকারে সীমান্ত এলাকার আলো বন্ধ করে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, রোববার গভীর রাতে একবার তাদের নিয়ে যাওয়া হলেও পরে আবার সীমান্তে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে বিজিবিকে অবহিত করে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, ওই সময় শিশুদের কান্নার শব্দ শোনা গেলেও দ্রুত তাদের সরিয়ে নেওয়া হয়। পরে সকাল থেকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়।

বিজিবি জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় বিএসএফ তাদের অবহিত করেছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পুশইন চেষ্টার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনীগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img