Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগে এই গ্রাহকেরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিয়মিত মূল্য সমন্বয়ের আওতায় ছিলেন।

শনিবার (৬ জুন) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিইআরসি একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে নিয়মিতভাবে মূল্য সমন্বয় করে থাকে। তবে সরকারের নীতিগত অবস্থান ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া। সে লক্ষ্যেই ৬৫ শতাংশ নিম্নআয়ের গ্রাহককে মূল্যবৃদ্ধির চাপ থেকে বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে তুলনামূলকভাবে বিত্তবান গ্রাহকদের ওপর চাপ বাড়লেও সাধারণ ও নিম্নআয়ের মানুষ এতে প্রভাবিত হবে না।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ উত্তোলনে কার্যকর নীতিমালা না থাকায় বর্তমানে আমদানিনির্ভরতা বেড়েছে। এতে বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে আমদানিনির্ভর দেশগুলো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়।

পূর্ববর্তী সময়ের নীতিগত দুর্বলতার কারণে বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আন্তর্জাতিক বাজারের নিয়ম ও বাস্তবতা মেনে মূল্য নির্ধারণ করতে হচ্ছে।

বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। তিনি বলেন, দেশে খেলাপি ঋণ, মানি লন্ডারিং ও অনানুষ্ঠানিক অর্থনীতির কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির তুলনায় এই ভর্তুকির পরিমাণ অনেক কম।

তিনি আরও মন্তব্য করেন, অতীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও অপব্যবস্থাপনার কারণে এই সংকট আরও গভীর হয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img