Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

প্রতিরক্ষা আধুনিকায়নে নতুন পরিকল্পনা টোকিওর

চীনের তীব্র সমালোচনা ও আপত্তিকে গুরুত্ব না দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির বাস্তবতায় জাপান প্রতিরক্ষা আধুনিকায়নের পথ থেকে সরে আসবে না।

রোববার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে জাপান ও চীনের মধ্যে বিদ্যমান নিরাপত্তা ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে শান্তিবাদী নীতির অনুসারী হিসেবে পরিচিত জাপান সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে দেশটি আরও সক্রিয় ও আধুনিক সামরিক কৌশল গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে জাপানের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে না চীন। বেইজিংয়ের অভিযোগ, টোকিও ‘নতুন সামরিকবাদ’-এর পথে হাঁটছে এবং এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চীনের এ অভিযোগের জবাবে শিনজিরো কোইজুমি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “বাস্তবতা থেকে এর চেয়ে দূরে আর কিছু হতে পারে না। একটু ভেবে দেখুন—এমন একটি দেশ রয়েছে, যার কাছে পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত বোমারু বিমানের এক বিশাল ভাণ্ডার রয়েছে। জাপানের কাছে এর কোনোটিই নেই। অথচ জাপানকে ‘নতুন সামরিকবাদ’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এটা কি অদ্ভুত নয়?”

জাপানি প্রতিরক্ষামন্ত্রীর মতে, এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগের অন্যতম কারণ হচ্ছে চীনের দ্রুত সামরিক আধুনিকায়ন। তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই বেইজিং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা জাপানের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যু দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে জাপান পরিস্থিতিতে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। এরপর থেকেই টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে।

শিনজিরো কোইজুমি বলেন, জাপানের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি কোনো ধরনের রাজনৈতিক সমালোচনায় ক্ষুণ্ন হবে না। একই সঙ্গে তিনি জানান, দেশটি পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে সামরিক আধুনিকায়নের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াবে।

তার ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চালকবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং মহাকাশভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে জাপান বিশেষ গুরুত্ব দেবে। ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসব প্রযুক্তিকে অপরিহার্য বলে মনে করছে টোকিও।

শাংরি-লা ডায়ালগে সাধারণত বিশ্বের ৪৫টির বেশি দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন এবার তুলনামূলকভাবে ছোট প্রতিনিধিদল পাঠিয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জুন সম্মেলনে অংশ নেননি, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...
spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...
spot_img