Sunday, June 28, 2026
29.4 C
Dhaka

১১৫ কোটি টাকার নতুন এফডিআর করল জেলা পরিষদ

গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন আর্থিক অনিয়ম ও ব্যাংক হিসাব থেকে এফডিআর ভাঙার ঘটনায় ফরেনসিক অডিট করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। একই সঙ্গে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৭ মে) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে এ বিষয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে জেলা পরিষদের কোটি টাকার এফডিআর ভাঙার অনিয়মের অভিযোগ উঠে আসে।

সংবাদ সম্মেলনে ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘জেলা পরিষদের সব আর্থিক লেনদেন এখন ফরেনসিক অডিটের আওতায় আনা হবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু করা হবে।’

তিনি আরও জানান, সোনালী ব্যাংক ও প্রাইম ব্যাংকে নতুন করে ১১৫ কোটি টাকা এফডিআর করা হয়েছে, যাতে অর্থ নিরাপদ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন ব্যাংকে থাকা জেলা পরিষদের এফডিআর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়, যা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন ওঠে।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই ১৪টি ব্যাংকে চিঠি পাঠিয়ে বিপুল অঙ্কের এফডিআর ভাঙার চেষ্টা করা হয়। এতে সম্ভাব্য আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।

স্থানীয় সরকার বিভাগের ২০১২ সালের নির্দেশনা অনুযায়ী, জেলা পরিষদের এফডিআর ভাঙতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক। এ নির্দেশনা উপেক্ষা করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিধান রয়েছে।

এ বিষয়ে প্রশাসক বলেন, ‘বিগত সময়ে জেলা পরিষদ কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এখন সব আর্থিক কার্যক্রম স্বচ্ছতার আওতায় আনা হবে।’

তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।

এ ঘটনায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়ম নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমালঙ্ঘন বা অতিরঞ্জন...
spot_img