Wednesday, June 24, 2026
28.7 C
Dhaka

কোন শিশুরা ভবিষ্যতে বেশি সফল ও সুখী হয়, জানাল হার্ভার্ডের দীর্ঘ গবেষণা

শিশুর ভবিষ্যৎ সফলতা কি শুধু পরীক্ষার ফল বা মেধার ওপর নির্ভর করে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছরের এক গবেষণা বলছে, বিষয়টি এতটা সরল নয়। বরং ছোটবেলায় দায়িত্ববোধ, ঘরের কাজে অংশগ্রহণ এবং পরিবারের সঙ্গে আবেগগত সম্পর্কই ভবিষ্যৎ জীবনে সুখ ও সফলতার বড় ভিত্তি তৈরি করে।

১৯৩৮ সালে শুরু হওয়া ‘হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্ট’ বিশ্বের দীর্ঘতম মানবজীবনভিত্তিক গবেষণাগুলোর একটি হিসেবে পরিচিত। গবেষণাটির বিভিন্ন অংশ প্রকাশিত হয়েছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলসহ আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক জার্নালে।

২০১৫ সালে গবেষণাটির অন্যতম পরিচালক ড. রবার্ট ওয়াল্ডিং একটি টেড টকে শিশুদের ভবিষ্যৎ সফলতা ও সুখ নিয়ে আলোচনা করেন। এরপর বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে।

গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে একজন মানুষ কতটা সফল বা সুখী হবেন, তা নির্ধারণে শুধু জন্মগত বুদ্ধিমত্তা, ভালো ফলাফল বা সামাজিক অবস্থান প্রধান ভূমিকা রাখে না। বরং দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ—শৈশবে ঘরের কাজে অংশ নেওয়া এবং ঘনিষ্ঠ ও যত্নশীল সম্পর্কের মধ্যে বেড়ে ওঠা।

গবেষকেরা বলছেন, যেসব শিশু ছোটবেলা থেকেই পরিবারের কাজে অংশ নেয়, তারা শুধু সহায়তা করতেই শেখে না, পাশাপাশি দায়িত্ববোধ, সহানুভূতি, আত্মনির্ভরতা ও ভেতর থেকে কাজ করার মানসিকতাও গড়ে তোলে।

মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় ‘কনশিয়েনশিয়াসনেস’, যা দায়িত্বশীল ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গবেষণা অনুযায়ী, এই মানসিকতা কর্মজীবনের সফলতা, মানসিক স্বাস্থ্য এবং জীবনের সন্তুষ্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

গবেষণায় আরও বলা হয়েছে, ঘরের কাজ শিশুদের দলগত কাজ, পরিকল্পনা ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের অভ্যাস শেখায়। একই সঙ্গে এটি তাদের সহানুভূতিশীল ও মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই শিশুকে পরিবারের কাজে যুক্ত করলে তার মধ্যে ‘আমি পারি’ ধরনের ইতিবাচক মানসিকতা তৈরি হয়। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং দায়িত্ব গ্রহণের সক্ষমতা তৈরি হয়।

গবেষণাটিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুর সঙ্গে প্রতিদিনের মানসম্মত সময় কাটানো, প্রচেষ্টার প্রশংসা করা এবং আবেগগত নিরাপত্তা নিশ্চিত করা।

স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী ড. জ্যাক প্যানকসেপের গবেষণা অনুযায়ী, শিশুর জীবনে দিনের তিনটি সময় বিশেষ গুরুত্বপূর্ণ—ঘুম থেকে ওঠার পর প্রথম তিন মিনিট, স্কুল থেকে ফেরার পর প্রথম তিন মিনিট এবং ঘুমানোর আগের শেষ তিন মিনিট। এ সময়গুলোতে সন্তানের সঙ্গে ইতিবাচক যোগাযোগ শিশুর আবেগগত নিরাপত্তা বাড়ায়।

গবেষণায় আরও উঠে এসেছে, কর্মজীবী মায়ের সন্তানদের মধ্যেও ইতিবাচক প্রভাব দেখা যায়। কর্মজীবী মায়েদের মেয়েরা পরবর্তী জীবনে বেশি নেতৃত্বমূলক পদে কাজ করেন এবং ছেলেরা পরিবার ও শিশুর যত্নে বেশি অংশগ্রহণ করেন।

গবেষকদের ভাষ্য, শিশুর ভবিষ্যৎ সফলতা শুধু মেধার ওপর নির্ভর করে না; বরং দায়িত্ববোধ, সম্পর্ক, মানসিক স্থিতি ও চরিত্র গঠনের ওপরই তার বড় ভিত্তি তৈরি হয়।

সূত্র: টাইম ইনভেস্টরস

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img