Wednesday, September 2, 2026
28 C
Dhaka

শিবগঞ্জ ভেঙে গঠিত হচ্ছে নতুন মোকামতলা উপজেলা

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় বাস্তবায়ন, উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত কমিটি (নিকার)। একই সঙ্গে শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে মোকামতলা নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক শহরে আধুনিক নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহলের মতে, সিটি করপোরেশন গঠনের ফলে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে শহরের জনসংখ্যা ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনাও আরও কার্যকর হবে।

বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও স্বপ্ন ছিল এটি। এর আগে বগুড়া পৌরসভাকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে বর্ধিত করেছিলেন তিনি। আজ তার হাতেই আবার বগুড়ার এই অর্জন আসায় আমরা গর্বিত।’

বগুড়া পৌরসভার প্রশাসক রাজিয়া সুলতানা বলেন, ‘আজ বিকেলে নিকার বৈঠক হয়, যেখানে বগুড়া সিটি করপোরেশন তালিকার প্রথমেই ছিল। আজকের বৈঠকে বগুড়া সিটি করপোরেশনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে আমাদের হাতে চিঠি পৌঁছাতে সময় লাগবে। এরপর এটি গেজেট প্রকাশ হবে।’

এদিকে একই বৈঠকে শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, ‘বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সিটি করপোরেশন। অবশেষে নিকার বৈঠকে সেটি অনুমোদন পেয়েছে। এ ছাড়া মোকামতলা হবে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জন্য বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর সীমানা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img