Tuesday, August 11, 2026
31.9 C
Dhaka

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন আনছে রিয়েলমি

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। বাজেট সেগমেন্টের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান ব্যাটারি, যা এ শ্রেণির ডিভাইসগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ স্লোগানে ইতোমধ্যে ডিভাইসটির প্রি-বুকিং কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত আগাম বায়না নেওয়া হবে বলে জানিয়েছে রিয়েলমি।

প্রি-বুকিং সুবিধার আওতায় গ্রাহকরা পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি। পাশাপাশি ‘টপার’ প্ল্যাটফর্মের মাধ্যমে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধাও থাকছে। অনলাইন প্ল্যাটফর্ম এবং নির্ধারিত আউটলেট থেকে আগ্রহীরা ফোনটি অগ্রিম বুক করতে পারবেন।

বাজারসংশ্লিষ্ট সূত্র বলছে, স্মার্টফোনটির সম্ভাব্য দাম ১৮ হাজার ৫০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

রিয়েলমির তথ্যমতে, ৮.৩৮ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটি বর্তমানে সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনগুলোর একটি। প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি দিয়ে টানা ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬ ঘণ্টার বেশি সময় মিউজিক প্লেব্যাক করা যাবে।

এ ছাড়া ফোনটিতে ৬ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রাখা হয়েছে। ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে এতে ১৬০০-এর বেশি চার্জিং সাইকেল সক্ষমতা যুক্ত করা হয়েছে, যা ছয় বছর পর্যন্ত ব্যাটারির কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

ডিভাইসটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে এবং ৩০০ শতাংশ ভলিউম সুবিধাসম্পন্ন আলট্রা-ক্লিয়ার স্পিকার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img