Thursday, June 25, 2026
33.8 C
Dhaka

হাঁপানির লক্ষণ দেখা দিলে যা করবেন

বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা হলো হাঁপানি। প্রতি বছর লাখো মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, এটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশ্ব হাঁপানি দিবস উপলক্ষে বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার জানিয়েছেন, হাঁপানি মূলত শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। বিশ্বে বর্তমানে ২৬ কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু হয় হাঁপানিজনিত জটিলতায়।

তিনি জানান, এসব মৃত্যুর ৮০ শতাংশের বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। বাংলাদেশেও প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষ হাঁপানিতে ভুগছেন। বিশেষ করে ১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি দেখা যায়।

চিকিৎসকদের মতে, হাঁপানির প্রধান লক্ষণ হলো শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, বুকে চাপ অনুভব করা এবং শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হওয়া। অনেক সময় বিশেষ অ্যালার্জেনের সংস্পর্শে এলে উপসর্গ হঠাৎ বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ধুলাবালি, মাইট, ফুলের রেণু, পশুপাখির লোম, ছত্রাক ও দূষিত পরিবেশ হাঁপানির অন্যতম কারণ। এ ছাড়া ধোঁয়া, ঠান্ডা আবহাওয়া কিংবা ভাইরাসজনিত সংক্রমণও উপসর্গ বাড়িয়ে দিতে পারে।

ডা. জাকির হোসেন সরকার জানান, হাঁপানি নির্ণয়ের জন্য বুকের এক্স-রে, স্পাইরোমেট্রি, রক্তে অ্যালার্জির মাত্রা এবং শ্বাস পরীক্ষার মতো কিছু পরীক্ষা করানো হতে পারে।

তিনি আরও বলেন, হাঁপানির চিকিৎসায় সাধারণত দুই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। একটি উপশমকারী ওষুধ, যা তাৎক্ষণিক শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। অন্যটি প্রতিরোধমূলক ওষুধ, যা দীর্ঘমেয়াদে রোগ নিয়ন্ত্রণে রাখে।

চিকিৎসকদের মতে, রোগীদের শুধু ওষুধ খেলেই হবে না, বরং জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনতে হবে। ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ইনহেলার ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি।

বিশ্ব হাঁপানি দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘হাঁপানি রোগীদের প্রদাহবিরোধী ইনহেলারের প্রাপ্যতা নিশ্চিত করা—একটি জরুরি প্রয়োজন’। বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বাড়লে এবং সময়মতো চিকিৎসা নিলে হাঁপানিজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...
spot_img