Thursday, May 7, 2026
30 C
Dhaka

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে এক কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রবিন, মাসুদুর রহমান মাসুদ, মো. সুমন, ইব্রাহিম হোসেন ও কলিম উদ্দিন মুসা। তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, দণ্ডপ্রাপ্ত সুমন মাদক কারবারের সঙ্গেও জড়িত।

অভিযানের সময় মুসার সহযোগী হিসেবে ১৪ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রবিন সদর উপজেলার চররুহিতা মোল্লা বাড়ির কালা মিয়ার ছেলে। মাসুদ পৌর শহরের হেদায়েত উল্লাহর ছেলে। সুমন সাহাপুর এলাকার আবুল কালামের ছেলে। ইব্রাহিম একই এলাকার আলি কমিশনারের পুরাতন বাড়ির আবুল কাশেমের ছেলে এবং মুসা বাঞ্চানগর এলাকার ইয়াসিন সর্দার বাড়ির আবুল কাশেমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইব্রাহিমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মুসাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, মাসুদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, মাদকদ্রব্যসহ আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। অন্যজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কাসুন্দি

ঘরে কাসুন্দি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয়...

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায়...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার...

নেসকোর ঘোষণা, ১৩ দিন লোডশেডিং বিভিন্ন এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রবিবার (১০...

মাইজদীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ...

হবিগঞ্জ-৪ নিয়ে তাহেরীর মন্তব্যে আলোচনা

হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন...

পানছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফের সদস্য

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য...

অভয়নগরে কুড়ালের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান...

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় আহত ৩

নাটোরের সিংড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এক ছাগল...

সকালে খালি পেটে পানি পানের যত উপকার

মানবদেহের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের বিভিন্ন...

পানছড়িতে গুলিতে নিহত যুবক, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. ইমন হোসেন (২৫) নামে এক...

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে...

বজ্রপাত কেন হয়, যেভাবে কমানো যায় ঝুঁকি

বিজ্ঞানীরা বলছেন, বজ্রপাতের মূল কারণ বায়ুমণ্ডলে স্থির তড়িৎ বা...
spot_img

আরও পড়ুন

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কাসুন্দি

ঘরে কাসুন্দি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সরিষা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচ, গোল মরিচ, হলুদ গুঁড়া, মৌরি, দারুচিনি গুঁড়া...

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি মৌলিক বলের মাধ্যমে। এগুলো হলো মহাকর্ষ বল, বিদ্যুৎচুম্বকীয় বল, শক্তিশালী নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয়...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে ১২ বছর বয়সী হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ। মেধা, অধ্যবসায় ও...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম...
spot_img