হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তাহেরী লেখেন, ‘হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?’
একই পোস্টে তিনি আরো লেখেন, ‘প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি।’ পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, ‘সালামের পর কালাম হবে।’
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত দায়িত্বের পক্ষে বক্তব্য হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক বার্তা বা ইঙ্গিত খুঁজছেন।
তবে তাহেরী তার পোস্টে কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। এ কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যাচ্ছে।
এ বিষয়ে এখন পর্যন্ত মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সূত্র: কালের কণ্ঠ
সিএ/এমই


