Thursday, May 7, 2026
28 C
Dhaka

পানছড়িতে গুলিতে নিহত যুবক, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন ইমন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা দাবি করেছেন, নিহত ইমন তাদের সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার ও তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায়...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার...

নেসকোর ঘোষণা, ১৩ দিন লোডশেডিং বিভিন্ন এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রবিবার (১০...

মাইজদীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ...

হবিগঞ্জ-৪ নিয়ে তাহেরীর মন্তব্যে আলোচনা

হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন...

পানছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফের সদস্য

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য...

অভয়নগরে কুড়ালের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান...

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় আহত ৩

নাটোরের সিংড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এক ছাগল...

সকালে খালি পেটে পানি পানের যত উপকার

মানবদেহের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের বিভিন্ন...

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে...

বজ্রপাত কেন হয়, যেভাবে কমানো যায় ঝুঁকি

বিজ্ঞানীরা বলছেন, বজ্রপাতের মূল কারণ বায়ুমণ্ডলে স্থির তড়িৎ বা...

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে...

পে স্কেলে প্রথম ধাপে সুবিধা পেতে পারেন যারা

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,...
spot_img

আরও পড়ুন

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে ১২ বছর বয়সী হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ। মেধা, অধ্যবসায় ও...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে এক কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম...

নেসকোর ঘোষণা, ১৩ দিন লোডশেডিং বিভিন্ন এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রবিবার (১০ মে) থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
spot_img