Saturday, July 25, 2026
25.8 C
Dhaka
No menu items!

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি মৌলিক বলের মাধ্যমে। এগুলো হলো মহাকর্ষ বল, বিদ্যুৎচুম্বকীয় বল, শক্তিশালী নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল। এই চার বলের সমন্বয়েই তারকা, গ্রহ, পরমাণু এবং কণার আচরণ ব্যাখ্যা করা হয়।

তবে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা মনে করছেন, স্ট্যান্ডার্ড মডেল সব প্রশ্নের উত্তর দিতে পারছে না। বিশেষ করে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির মতো রহস্যময় বিষয়গুলো এখনো পুরোপুরি ব্যাখ্যার বাইরে। এ কারণেই নতুন কোনো মৌলিক বলের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

গবেষক ডায়ানা ক্রেইক ও তাঁর সহকর্মীরা প্রচলিত কণা ত্বরণযন্ত্রের বদলে ‘আইসোটোপ শিফট স্পেকট্রোস্কোপি’ নামে সূক্ষ্ম একটি পদ্ধতি ব্যবহার করেন। এতে বৈদ্যুতিকভাবে চার্জিত ক্যালসিয়াম আয়নকে চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে আটকে রেখে লেজারের সাহায্যে তাদের আচরণ পর্যবেক্ষণ করা হয়।

পরীক্ষায় দেখা যায়, বিভিন্ন ক্যালসিয়াম আইসোটোপের ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তন প্রচলিত হিসাবের সঙ্গে পুরোপুরি মিলছে না। গবেষকদের দাবি, এই বিচ্যুতির পেছনে কোনো অজানা বল কাজ করতে পারে, যা ইলেকট্রনের ওপর অতিরিক্ত প্রভাব ফেলছে।

ডায়ানা ক্রেইক বলেন, “কোনোভাবেই আমরা যা আশা করেছিলাম, তা দেখলাম না। সেটা ছিল আমাদের সবার জন্য ছিল খুবই রোমাঞ্চকর ব্যাপার।”

গবেষণাটির নির্ভুলতা আগের যেকোনো একই ধরনের পরীক্ষার তুলনায় প্রায় একশ গুণ বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ফলাফল যাচাই করতে জার্মানি ও অস্ট্রেলিয়ার একাধিক স্বাধীন গবেষণা দলও পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে। তারাও একই ধরনের অসঙ্গতির বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই নতুন বলের সঙ্গে একটি অজানা কণার সম্পর্ক থাকতে পারে। তাত্ত্বিকভাবে এর নাম দেওয়া হয়েছে ‘ইউকাওয়া পার্টিকল’। জাপানি নোবেলজয়ী বিজ্ঞানী হিদেকি ইউকাওয়ার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফার্মিল্যাবের ‘মিউওন জি-২’ পরীক্ষাতেও প্রচলিত মডেলের বাইরে অস্বাভাবিক ফল পাওয়া গেছে। দুটি ভিন্ন পরীক্ষার একই ধরনের ইঙ্গিত বিজ্ঞানীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে গবেষকরা এখনই এটিকে চূড়ান্ত আবিষ্কার বলতে রাজি নন। তাদের মতে, আরও পরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হতে হবে এটি সত্যিই নতুন কোনো মৌলিক বল কিনা, নাকি স্ট্যান্ডার্ড মডেলের কোনো অজানা সীমাবদ্ধতা।

বিজ্ঞানীরা বলছেন, যদি সত্যিই পঞ্চম বলের অস্তিত্ব নিশ্চিত হয়, তাহলে তা হবে আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম বড় আবিষ্কার। এতে মহাবিশ্বের গঠন, ডার্ক ম্যাটার এবং মহাকর্ষ সম্পর্কে মানুষের ধারণায় বড় পরিবর্তন আসতে পারে।

সূত্র: সায়েন্স ইলাস্ট্রেটেড, উইকিপিডিয়া

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img