Wednesday, May 6, 2026
23 C
Dhaka

স্মার্টওয়াচ যেভাবে বিভ্রান্ত করতে পারে: ৬টি গুরুত্বপূর্ণ দিক

স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকার এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সকালে দৌড় শেষে অনেকেই নিজেদের পারফরম্যান্স জানতে এই ডিভাইসের ওপর নির্ভর করেন। কিন্তু বাস্তবে দেখা যায়, শরীর ভালো অনুভব করলেও ডিভাইসের তথ্য তার সঙ্গে মিল খায় না। ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টওয়াচের বেশিরভাগ তথ্য সরাসরি পরিমাপ করা হয় না; বরং বিভিন্ন অ্যালগরিদম ও অনুমানের ভিত্তিতে তৈরি করা হয়। এ কারণে এগুলোর নির্ভুলতা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

ক্যালরি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি দেখা যায়। একটি স্মার্ট ডিভাইস ক্যালরি পোড়ানোর হিসাব ২০ শতাংশের বেশি কম বা বেশি দেখাতে পারে। বিশেষ করে ভারোত্তোলন, সাইক্লিং বা উচ্চ তীব্রতার ব্যায়ামে এই ভুল আরও বাড়ে। এতে খাদ্যাভ্যাসেও ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে।

স্টেপ কাউন্টের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। হাতের নড়াচড়ার ওপর ভিত্তি করে পদক্ষেপ গণনা করায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত ভুল হতে পারে। ভারী কিছু বহন করলে বা হাত কম নড়ালে এই ত্রুটি আরও বাড়ে।

হার্ট রেট মাপার সময় বিশ্রামে থাকলে ফলাফল তুলনামূলক নির্ভুল হয়, তবে ব্যায়ামের তীব্রতা বাড়লে ভুলের সম্ভাবনা বাড়ে। ত্বকের রং, ঘাম বা ঘড়ি পরার ধরনও এতে প্রভাব ফেলে।

স্লিপ স্কোর নির্ধারণেও সীমাবদ্ধতা রয়েছে। স্মার্টওয়াচ মূলত নড়াচড়া ও হার্ট রেট দেখে ঘুমের অনুমান করে, যা ল্যাবভিত্তিক পরীক্ষার মতো নির্ভুল নয়। ফলে ঘুমের বিভিন্ন স্তর সম্পর্কে তথ্য অনেক সময় সঠিক নাও হতে পারে।

হার্ট রেট ভ্যারিয়াবিলিটি বা এইচআরভি পরিমাপেও ত্রুটি দেখা যায়। এর ওপর ভিত্তি করে তৈরি রিকভারি স্কোর অনেক সময় বাস্তব অবস্থার সঙ্গে মিল খায় না।

এ ছাড়া VO₂max অনুমানও পুরোপুরি নির্ভরযোগ্য নয়। ডিভাইসটি সরাসরি অক্সিজেন ব্যবহারের পরিমাণ মাপতে না পারায় এটি কেবল একটি আনুমানিক হিসাব দেয়, যা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টওয়াচ দীর্ঘমেয়াদে স্বাস্থ্য প্রবণতা বোঝাতে সহায়ক হলেও প্রতিদিনের নির্দিষ্ট সংখ্যাকে চূড়ান্ত হিসেবে ধরা উচিত নয়। নিজের শরীরের অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াই বেশি কার্যকর।

সূত্র: ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি, স্লিপ মেডিসিন রিভিউজ ও জার্নাল অব স্পোর্টস সায়েন্সেস
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সুন্দরবনে জলদস্যু হামলা, ১৭ জেলে এখনো নিখোঁজ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের নতুন হামলায় ২২ জন জেলেকে...

ডাকযোগে হুমকি, আতঙ্কে প্রবাসীর পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকযোগে হুমকিমূলক চিঠি ও কাফনের কাপড় পাঠানোর...

জর্দানে কোরআন মুদ্রণ ও নকশায় আধুনিকায়ন উদ্যোগ

জর্দানে পবিত্র কোরআন মুদ্রণ ও নকশা কার্যক্রমকে আরও উন্নত...

দখল ও দূষণে সংকটে রাজশাহীর নদ-নদী ও খাল

রাজশাহী অঞ্চলের নদী ও খালগুলো বর্তমানে দখল ও দূষণের...

১২ বছরের বেশি বয়সীদের জন্য হজে যাওয়ার সুযোগ পুনর্বহাল

চলতি হজ মৌসুমে বয়সসীমা সংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সৌদি...

সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার কার্যকর উপায়

বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক পরিকল্পনার...

১৬ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়ার আশঙ্কা...

ঝকঝকে সাদা দাঁত মানেই কি সুস্থ দাঁত

ঝকঝকে সাদা দাঁতকে আমরা প্রায়ই সুস্থ দাঁতের প্রতীক হিসেবে...

পিতলের পাতে খোদাই করা বিরল কোরআন দেখার সুযোগ

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত...

ঘর গুছাতে সহজ ৫-৫-৫ নিয়ম

ঘর অগোছালো হয়ে গেলে অনেকেই বড় ধরনের পরিবর্তনের কথা...

উমরা পালনে সময় কমবেশি কেন হয়, জানালেন বিশেষজ্ঞরা

পবিত্র মক্কায় উমরা পালন মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত।...

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লা নগরীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে দপ্তরি, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে থাকা...

আগামী পৃথিবী বদলে দেবে যে ১০ বিস্ময়কর প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ভবিষ্যৎ পৃথিবী কেমন...
spot_img

আরও পড়ুন

সুন্দরবনে জলদস্যু হামলা, ১৭ জেলে এখনো নিখোঁজ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের নতুন হামলায় ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে পাঁচজন মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনো ১৭ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয়...

ডাকযোগে হুমকি, আতঙ্কে প্রবাসীর পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকযোগে হুমকিমূলক চিঠি ও কাফনের কাপড় পাঠানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে একটি পরিবারে। ভুক্তভোগী আবদুর রহমান এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা...

জর্দানে কোরআন মুদ্রণ ও নকশায় আধুনিকায়ন উদ্যোগ

জর্দানে পবিত্র কোরআন মুদ্রণ ও নকশা কার্যক্রমকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে ওয়াক্ফ, ইসলাম ও পবিত্র স্থানবিষয়ক...

দখল ও দূষণে সংকটে রাজশাহীর নদ-নদী ও খাল

রাজশাহী অঞ্চলের নদী ও খালগুলো বর্তমানে দখল ও দূষণের কারণে মারাত্মক সংকটে পড়েছে। একসময় প্রবহমান ও প্রাণবন্ত এসব জলধারা এখন অনেক জায়গায় নাব্যতা হারিয়ে...
spot_img