Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়। শারীরিক সুস্থতার ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিমিত আহার, নিয়মিত চলাফেরা এবং ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখার ওপর জোর দেওয়া হয়। অতিরিক্ত স্থূলতা বা অস্বাভাবিক মুটিয়ে যাওয়াকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.)-এর শারীরিক গঠন ছিল ভারসাম্যপূর্ণ—তিনি অতিরিক্ত রোগাও ছিলেন না, আবার মোটাও ছিলেন না। আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি সুন্দর কাউকে দেখিনি, যেন সূর্য তাঁর ললাটে বিচরণ করছে। আর রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে দ্রুতগতির হাঁটা কাউকে দেখিনি, যেন জমিন তার জন্য গুটিয়ে যেত। আমি তাঁর সঙ্গে হেঁটে হাঁফিয়ে যেতাম, অথচ তাঁর কিছুই হতো না। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৬৪৮)

শারীরিক সক্ষমতা ও সক্রিয়তার দৃষ্টান্ত হিসেবেও রাসুলুল্লাহ (সা.)-এর জীবন গুরুত্বপূর্ণ। তিনি তাঁর স্ত্রী আয়েশা (রা.)-এর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং শিশুদেরও খেলাধুলায় উৎসাহিত করেছেন।

হাদিসে আরও এসেছে, ইমরান ইবনে হুছাইন (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপর যারা তাদের সঙ্গে মিলিত হবে, এরপর যারা এদের সঙ্গে মিলিত হয়ে আসবে। অতঃপর এমন এক যুগ আসবে, যাদের (বেশির ভাগ) আমানত রক্ষা করবে না, বরং খিয়ানত করবে, আর না দেখে (মিথ্যা) সাক্ষ্য দেবে, মানত পুরা করবে না। আর তাদের মধ্যে স্থূলতা ও মোটা হওয়া প্রকাশ পাবে। (বুখারি, হাদিস : ২৬৫১)

ইসলামি চিন্তাবিদদের মতে, অপ্রয়োজনীয় ভোগবিলাস ও অতিরিক্ত খাদ্যগ্রহণের ফলে শরীরের স্থূলতা বাড়ে, যা মানবজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এক বর্ণনায় উল্লেখ আছে, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির অতিরিক্ত ভুঁড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি না থাকলে তোমার জন্য কল্যাণকর হতো।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৮৬৮)

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, বস্তুত ঈমানদাররা এক ভুঁড়িতে খায়, আর কাফির-মুনাফিকরা সাত ভুঁড়িতে খায়। (সহিহ বুখারি, হাদিস : ৫৩৯৪)

সাহাবিদের জীবনাচরণেও শারীরিক সুস্থতা ও সংযমের গুরুত্ব স্পষ্ট। উমর ফারুক (রা.) এক অতিরিক্ত স্থূল ব্যক্তিকে সতর্ক করে বলেন, এটি বরকত নয়, বরং শাস্তির কারণ হতে পারে। একইভাবে শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সাঁতার, তীরন্দাজি ও ঘোড়দৌড় শেখানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসলামি শিক্ষায় শরীরচর্চা ও সংযমী জীবনযাপনকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। আধুনিক সময়ে এই শিক্ষাগুলো থেকে দূরে সরে যাওয়ার কারণে অলসতা ও নানা শারীরিক সমস্যার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...
spot_img

আরও পড়ুন

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...
spot_img