Sunday, October 4, 2026
28 C
Dhaka

ক্রিপ্টো প্রতারণার ফাঁদে বিশ্বের প্রাচীনতম কচ্ছপ

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী হিসেবে পরিচিত ১৯৪ বছর বয়সী কচ্ছপ জোনাথনের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পরে নিশ্চিত হওয়া গেছে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে জোনাথন সুস্থভাবেই বেঁচে আছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম, যার মধ্যে বিবিসি, ডেইলি মেইল ও ইউএসএ টুডেও রয়েছে, ভুলবশত এই মৃত্যুর খবর প্রচার করে। মূলত জোনাথনের চিকিৎসকের পরিচয়ে তৈরি একটি ভুয়া এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য ছড়ানো হয়।

‘জো হলিন্স’ নাম ব্যবহার করে তৈরি ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, “খুবই ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী আমাদের প্রিয় জোনাথন আজ সেইন্ট হেলেনায় শান্তিপূর্ণভাবে মারা গেছে।

“দীর্ঘ বছর ধরে এর চিকিৎসক হিসেবে একে দেখাশোনা করা, নিজের হাতে কলা খাওয়ানো আর রোদে এর বিশ্রাম নেওয়া উপভোগ করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। সে সহনশীলতা ও দীর্ঘায়ুর এক অনন্য নিদর্শন রেখে গেছে, যা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে খুব মনে পড়বে।”

এই পোস্টটি প্রায় ২০ লাখ মানুষ দেখার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে অনুসন্ধানে জানা যায়, অ্যাকাউন্টটি ব্রাজিল থেকে পরিচালিত হচ্ছিল এবং জোনাথনের প্রকৃত চিকিৎসক কোনো এক্স অ্যাকাউন্ট ব্যবহার করেন না।

প্রকৃত চিকিৎসক জানিয়েছেন, জোনাথন এখনো জীবিত এবং সুস্থ আছে। তিনি সন্দেহ প্রকাশ করেন, তার পরিচয় ব্যবহার করে কেউ ক্রিপ্টোকারেন্সি অনুদান আদায়ের চেষ্টা করেছে। তিনি বলেন, “আমার ধারণা, এক্স-এ যে ব্যক্তি আমার পরিচয় দিয়ে এ পোস্ট করেছে সে আসলে ক্রিপ্টো অনুদান চাইছে। ফলে বিষয়টি কোনো এপ্রিল ফুল বা নিছক কৌতুক নয়। এমনটি প্রতারণা।”

ঘটনাটি সামনে আসার পর গভর্নর নাইজেল ফিলিপস নিজেই জোনাথনের খোঁজ নিতে বের হন এবং তাকে চারণভূমিতে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। পরে তিনি নিশ্চিত করেন, কচ্ছপটি জীবিত রয়েছে।

জোনাথন একটি ‘সিশেলস জায়ান্ট টর্টয়েজ’ প্রজাতির কচ্ছপ এবং ১৮৮২ সাল থেকে সেন্ট হেলেনা দ্বীপের গভর্নরের বাসভবনে বসবাস করছে। বর্তমানে ছানি পড়ার কারণে এটি অন্ধ এবং ঘ্রাণশক্তিও হারিয়েছে, তবুও সে সুস্থ রয়েছে এবং নিয়মিত খাদ্য গ্রহণ করে।

জোনাথন স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় একটি প্রাণী, এমনকি দ্বীপটির ৫ পেন্স মুদ্রাতেও এর ছবি রয়েছে। তার দীর্ঘ জীবনের রহস্য হিসেবে গভর্নর জানিয়েছেন, নিয়মিত ঘাস খাওয়া, নির্দিষ্ট সময়ে ফল ও সবজি গ্রহণ এবং শান্ত জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img