Sunday, August 2, 2026
33.2 C
Dhaka
No menu items!

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া চুলের স্টাইল। বিশেষ করে আলফা ও জেন-জি প্রজন্মের মধ্যে সোজা চুলকে কৃত্রিমভাবে কোঁকড়া করার প্রবণতা বাড়ছে, যা মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবেই জনপ্রিয়তা পেয়েছে।

আগে যেখানে খেলোয়াড় বা অভিনেতাদের স্টাইল অনুসরণ করা হতো, এখন সেই জায়গা নিয়েছে অনলাইন ব্যক্তিত্বরা। তাদের ব্যক্তিগত স্টাইল অনুকরণ করে তরুণেরা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে আগ্রহী হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, প্রায় সব ধরনের মুখের গড়নেই কোঁকড়া চুল মানিয়ে যায়। তবে গোল বা ডিম্বাকৃতির মুখে এটি বেশি আকর্ষণীয় দেখায়। লম্বা মুখের ক্ষেত্রে আংশিক কোঁকড়া করলে ভালো লাগে। ছোট চুলে দুই পাশে ফেড কাট এবং লম্বা চুলে লেয়ারিং স্টাইল বেশি জনপ্রিয়।

চুল কোঁকড়া করার ক্ষেত্রে অস্থায়ী ও স্থায়ী—দুই ধরনের পদ্ধতি রয়েছে। বাসায় কার্লিং মেশিন ব্যবহার করে অস্থায়ীভাবে চুল কোঁকড়া করা যায়, যা শ্যাম্পু করলেই চলে যায়। তবে দীর্ঘমেয়াদে কোঁকড়া রাখতে হলে কসমেটোলজিস্টের সহায়তা নিতে হয়, যেখানে রাসায়নিক ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই রাসায়নিক চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিজে না করে দক্ষ ব্যক্তির মাধ্যমে করা উচিত। সাধারণত কৃত্রিমভাবে কোঁকড়া করা চুল ছয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হয়।

কোঁকড়া চুলের যত্নে নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার জরুরি। ঘন ঘন ব্রাশ করলে চুলের কার্ল নষ্ট হয়ে যেতে পারে। চুল শুকানোর সময় ফ্ল্যাট ব্রাশ ব্যবহার না করাই ভালো এবং স্ট্রেইট করার সিরাম এড়িয়ে চলতে বলা হয়েছে।

এছাড়া গরম বা আর্দ্র আবহাওয়ায় কোঁকড়া চুলে অস্বস্তি তৈরি হতে পারে। ঘামের কারণে মাথার ত্বকে সমস্যা দেখা দিতে পারে, তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img