Sunday, September 6, 2026
27 C
Dhaka

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত তিন মাসে একই ধরনের উপসর্গ নিয়ে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সদর হাসপাতাল সূত্র জানায়, নতুন ভর্তি হওয়া দুই শিশুর একজনের বয়স ছয় বছর এবং অন্যজনের বয়স ১১ মাস। তাদের শরীরে জ্বর, ফুসকুড়ি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। চিকিৎসকেরা জানান, হামের লক্ষণ দেখা দিলে পরীক্ষার ফলের অপেক্ষা না করে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২০ শিশুর শরীরে হামের সন্দেহজনক সংক্রমণ দেখা গেছে। এর মধ্যে জানুয়ারিতে ৯ জন, ফেব্রুয়ারিতে ৭ জন এবং মার্চে এখন পর্যন্ত ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া এই সংক্রমণ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মার্চ তার মৃত্যু হয়। এর আগে ১৩ মার্চ তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। বিশেষ করে গ্রামীণ এলাকায় অনেক শিশু এখনো নিয়মিত টিকার আওতায় আসছে না। হামের লক্ষণ দেখা দিলেও অনেক ক্ষেত্রে প্রথমে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান বলেন, জেলায় হামের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টিকাদানের ঘাটতি ও অসচেতনতার কারণে সংক্রমণ বাড়তে পারে। তাই অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকার আওতায় আনা এবং জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img