Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

চাঁদপুরে গরুর খামার থেকে শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গরুর খামার থেকে মঞ্জিল শেখ ওরফে মঞ্জু শেখ (৬০) নামের এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রমিকের পরিবারের দাবি, সহশ্রমিক ও খামারের দেখভালকারী সঙ্গে ব্যক্তিগত ও কাজ সম্পর্কিত বিবাদের জেরে তাকে গতকাল শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মঞ্জিল শেখের বাড়ি উপজেলার বাড়ৈগাঁও গ্রামে। তিনি দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে নারায়ণপুর এলাকার ‘এমএসপি অ্যাগ্রো’ গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। খামারের দেখভাল করতেন সেলিম প্রধানের ভাই ইয়াকুব প্রধান, আর সহশ্রমিক ছিলেন মো. সাগর।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বেতন বৃদ্ধি ও খামারের কাজ নিয়ে মঞ্জিল শেখের সঙ্গে ইয়াকুব প্রধান এবং মো. সাগরের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে এই বিবাদ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সকালে স্বজনরা খামারে গিয়ে দেখতে পান মঞ্জিল শেখের লাশ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। লাশের পাশে রক্তমাখা মোটা ও ভারী রডও পাওয়া গেছে। সহশ্রমিক মো. সাগর ঘটনার পর পলাতক রয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যক্তিগত এবং খামারের কাজ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে নিহত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট মেয়ে মুক্তা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img