Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

নবজাতকের থাইরয়েড পরীক্ষা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নবজাতকের থাইরয়েড সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যা জন্মগত একটি ত্রুটি। কিছু ক্ষেত্রে নবজাতকের হাইপারথাইরয়েডিজম বা নিওনাটাল থাইরোটক্সিকসিসও হতে পারে, যা শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

থাইরয়েড হরমোন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাতৃগর্ভে থাকা অবস্থাতেই এই হরমোনের প্রয়োজন হয়। তাই গর্ভাবস্থায় মায়ের থাইরয়েড সমস্যা থাকলে তা শনাক্ত ও চিকিৎসা করা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সময়মতো শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তবে জন্মের দুই সপ্তাহের মধ্যে চিকিৎসা শুরু না হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে স্থায়ী ক্ষতি হতে পারে।

উন্নত দেশগুলোতে জন্মের পরপরই সব নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ, শুরুতে এই রোগের লক্ষণ স্পষ্টভাবে বোঝা যায় না। ফলে লক্ষণ দেখা দিতে দিতে অনেক সময় পেরিয়ে যায়।

যেসব নবজাতকের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে পরীক্ষা আরও জরুরি। যেমন—মায়ের থাইরয়েড সমস্যা থাকলে, পরিবারে এই রোগের ইতিহাস থাকলে, শিশুর জন্ডিস দীর্ঘস্থায়ী হলে বা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে।

জন্মের ৭২ ঘণ্টার মধ্যে টিএসএইচ পরীক্ষা করে প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা হয়। এই পরীক্ষায় মাত্রা বেশি হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হয়। প্রয়োজনে ফ্রি টি ফোরসহ অন্যান্য পরীক্ষা করে নিশ্চিত হতে হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঝুঁকিতে থাকা নবজাতকের ক্ষেত্রে জন্মের ৩ থেকে ৪ দিনের মধ্যে পরীক্ষা করানো সবচেয়ে কার্যকর। পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img