Saturday, March 28, 2026
25 C
Dhaka

বাউলসম্রাটের জন্মবার্ষিকীতে উজানধলে ভক্তদের মিলনমেলা

বাংলা লোকসংগীতের কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব। মানুষের মুক্তি, সাম্য ও সম্প্রীতির বার্তা ছিল তাঁর দর্শন ও গানের মূল কথা—এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, জীবনভর তিনি মানুষের জয়গান গেয়েছেন এবং তাঁর গান আজও মানুষকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে জাগ্রত করে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে এ লোক উৎসবের উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও শাহ আবদুল করিম পরিষদের যৌথ উদ্যোগে তাঁর জন্মস্থানেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বসন্তের পড়ন্ত বিকেলে করিমের বাড়ি থেকে তাঁর বিখ্যাত গান ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুরশিদী গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম…’ গেয়ে হেঁটে হেঁটে উৎসবস্থলে আসেন একদল বাউল। এ সময় উৎসবের মাঠজুড়ে ছিল হাজারো মানুষের উপস্থিতি। করিমের বাড়ির দক্ষিণ পাশে কালনী নদীর তীরে করচগাছের নিচে ছোট ছোট দলে বসে আগেই শুরু হয়েছিল গানের আসর। সেই সুর ছড়িয়ে পড়ে উজানধলের বাতাসে ও কালনী নদীর ঢেউয়ে। উৎসবকে ঘিরে করিমের বাড়ি ও নদীতীরে ভক্ত ও অনুরাগীদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

রাত আটটায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এবং তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ। স্বাগত বক্তব্য দেন শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তাঁর ছেলে বাউল শাহ নূর জালাল।

আলোচনায় বক্তারা বলেন, শাহ আবদুল করিম ছিলেন এক ক্ষণজন্মা মানুষ। তাঁর জীবনঘনিষ্ঠ, আধ্যাত্মিক ও মর্মস্পর্শী গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। সহজিয়া জীবনবোধ, মানুষের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি মমত্ববোধ তাঁর গানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি যেমন মানুষকে ভালোবাসতেন, তেমনি মানুষও তাঁকে ভালোবাসত। সেই টানেই আজও মানুষ উজানধলে ছুটে আসে।

সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, শাহ আবদুল করিম উজানধলের বসন্তের বাতাসে এবং কালনী নদীর ঢেউয়ে মিশে আছেন। মানুষই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। এই লোক উৎসব সাম্য, সম্প্রীতি ও মৈত্রীর এক মিলনমেলা। তিনি বলেন, শুদ্ধ স্বর ও যথাযথ কথায় করিমের গান পরিবেশন করা প্রয়োজন—এটাই তিনি নিজেও চাইতেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ বাউল, সাধক ও গুণীজনের জন্মভূমি হিসেবে পরিচিত। সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলায় শাহ আবদুল করিম সাধারণ ভাষায় অসাধারণ ভাব প্রকাশ করেছেন। তাঁর সৃষ্টি সংরক্ষণে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন তাঁর শিষ্য ও অনুরাগীরা। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা সেই গানে মুগ্ধ হয়ে অংশ নেন। ‘বসন্ত বাতাসে সই গো…’, ‘বন্ধুরে কই পাগো সখি গো…’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান…’, ‘আমি বাংলা মায়ের ছেলে…’, ‘বন্ধে মায়া লাগাইছে…’, ‘গাড়ি চলে না রে…’, ‘তুমি আমার আমি তোমার…’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু…’, ‘তুমি বিনে আকুল পরাণ…’, ‘তুমি মানুষ আমি মানুষ…’, ‘আসি বলে গেল বন্ধু আইল না…’সহ তাঁর জনপ্রিয় অনেক গান পরিবেশিত হয়।

আয়োজকেরা জানান, ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই লোক উৎসবের আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত, সাধক ও সংগীতপ্রেমীরা এতে অংশ নিতে উজানধল গ্রামে আসেন। এখানেই ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শনিবার (৬ ডিসেম্বর) এই উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আইসোলেশন সুবিধার অভাবে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের (ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ) লক্ষণ...

স্মৃতিস্তম্ভে আগুনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত, পুলিশ তদন্তে

শরীয়তপুর জেলা শহরের শহীদ মিনারের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভের...

পাঁচটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় শুক্রবার রাত...

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত

টাঙ্গাইলে গতকাল শুক্রবার রাতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা...

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তিন চালক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা...

মাদক মামলায় গ্রেপ্তার যুবদল নেতা নুর কবির আদালতে

রাঙামাটির বাঘাইছড়িতে ইয়াবাসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।...

প্রতারণার অভিযোগে থানায় নেওয়া হলো ফ্যামিলি কার্ডের দালালকে

ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ...

গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা জামায়াত নেতার

সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে...

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ ছাড়লেন সালথার নেতা

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে...

পাবনা সফরের শেষ দিন ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি...

নাফ নদীর মোহনা থেকে তিন নৌকাসহ ১৩ জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা এলাকা থেকে তিনটি মাছ...

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিকে মারধরের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে মামলা...
spot_img

আরও পড়ুন

আইসোলেশন সুবিধার অভাবে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের (ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ) লক্ষণ থাকা শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে রাখা হচ্ছে। সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তরের কথা থাকলেও তা হচ্ছে...

স্মৃতিস্তম্ভে আগুনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত, পুলিশ তদন্তে

শরীয়তপুর জেলা শহরের শহীদ মিনারের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক...

পাঁচটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আগুনে পুড়ে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল ধ্বংস হয়ে গেছে।...

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করার দায়ে...
spot_img