Thursday, March 26, 2026
29 C
Dhaka

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

ঢাকার মিরপুর থানার একটি হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার নিম্ন আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তাকে আটক করে।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তার ভূমিকা এবং জলসিঁড়ি আবাসনসংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গত বছরের মে মাসে তার ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। সে সময় তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদসংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথা জানানো হয়েছিল।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, তাকে আটকের পর অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। পরবর্তীতে তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ছয় রোজায় এক বছরের সওয়াবের সুযোগ

রমজান মাসের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার বিশেষ...

এয়ার ফ্রেশনার ছাড়াই ঘর রাখুন সতেজ

ছুটির সময় বাড়ি ফাঁকা থাকলে কয়েকদিন পর ফিরে এসে...

স্বয়ংক্রিয় গবেষক তৈরিতে এগোচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই।...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে...

মাদকবিরোধী ভিডিও বানানোয় হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে...

দৌলতদিয়া ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায়...

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, তদন্তে চার সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে...

নাফ নদীতে মাছ ধরা বন্ধ, টেকনাফের জেলে পল্লিতে অনিশ্চয়তার ছায়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী...

আড়াই ঘণ্টার অভিযানে পুনরায় গ্রেপ্তার ডাকাতি মামলার দণ্ডিত ব্যক্তি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত...

প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমানোর উপায়

বর্তমান সময়ে চুল পড়া বা টাক সমস্যায় ভুগছেন অনেক...

নিরাপদ ভ্রমণে ইসলামের নির্দেশনা

মানুষের জীবনে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জীবিকা, শিক্ষা...
spot_img

আরও পড়ুন

ছয় রোজায় এক বছরের সওয়াবের সুযোগ

রমজান মাসের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে ইসলামে। এটি সুন্নত আমল হিসেবে বিবেচিত এবং এর মাধ্যমে অতিরিক্ত সওয়াব অর্জনের সুযোগ...

এয়ার ফ্রেশনার ছাড়াই ঘর রাখুন সতেজ

ছুটির সময় বাড়ি ফাঁকা থাকলে কয়েকদিন পর ফিরে এসে অনেকেই ঘরে দুর্গন্ধ অনুভব করেন। বাজারে এয়ার ফ্রেশনার থাকলেও সেগুলো সবসময় সবার জন্য উপযোগী নয়।...

স্বয়ংক্রিয় গবেষক তৈরিতে এগোচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির পরিকল্পনা করছে, যা নিজেই পরিকল্পনা গ্রহণ, বিশ্লেষণ...

নাহিদ ইসলামের বার্তা: একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষার ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

সাভার, ২৬ মার্চ ২০২৬ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ...
spot_img