Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন জটিল হয়ে উঠছে। ইমেইল, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রবণতা বেড়েছে, যা ফিশিং স্ক্যাম নামে পরিচিত।

ফিশিং হলো এমন এক ধরনের সাইবার প্রতারণা, যেখানে প্রতারকরা নিজেদের পরিচয় গোপন রেখে ব্যাংক, মোবাইল অপারেটর বা পরিচিত প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে। এর মাধ্যমে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা অন্যান্য সংবেদনশীল ডেটা সংগ্রহ করা হয়।

সাধারণত অচেনা বা সন্দেহজনক প্রেরকের কাছ থেকে পাঠানো ইমেইল বা বার্তা ফিশিংয়ের অন্যতম লক্ষণ। অনেক সময় পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হলেও ইমেইল ঠিকানায় অসঙ্গতি থাকে, যা দেখে সতর্ক হওয়া জরুরি।

এছাড়া জরুরি বা ভয়ভীতি সৃষ্টিকারী বার্তা যেমন “এখনই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে” বা “তাৎক্ষণিক ভেরিফাই করুন”—এ ধরনের ভাষা ব্যবহার করেও প্রতারকরা ব্যবহারকারীকে বিভ্রান্ত করে।

সন্দেহজনক লিংকও ফিশিংয়ের বড় ইঙ্গিত। অনেক ক্ষেত্রে আসল ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া লিংক তৈরি করা হয়, যেখানে বানানে সামান্য পরিবর্তন থাকে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান ইমেইল বা বার্তায় পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংক তথ্য চাইলে তা প্রতারণার ইঙ্গিত হিসেবে ধরা উচিত।

ফিশিং থেকে সুরক্ষার জন্য লিংকে ক্লিক করার আগে যাচাই করা, সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করা, দুই ধাপ যাচাইকরণ চালু রাখা এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া অ্যান্টিভাইরাস আপডেট রাখা এবং সন্দেহজনক বার্তা রিপোর্ট করাও জরুরি।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img