Monday, June 15, 2026
28.9 C
Dhaka

নতুন গবেষণায় ওজন কমানোর ওষুধে নেশা কমার ইঙ্গিত

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ওজন কমানোর জন্য ব্যবহৃত কিছু ওষুধ শুধু শরীরের ওজন নিয়ন্ত্রণেই নয়, বরং মাদক ও অ্যালকোহলের প্রতি আসক্তি কমাতেও ভূমিকা রাখতে পারে। গবেষকরা বলছেন, এসব ওষুধ মস্তিষ্কের সেই অংশে প্রভাব ফেলে, যা আনন্দ ও পুরস্কারের অনুভূতির সঙ্গে সম্পর্কিত—ফলে নেশার প্রতি আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে।

ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এসব ওষুধ অ্যালকোহল, তামাক, গাঁজা ও কোকেনের মতো মাদকের প্রতি আসক্তি কমাতে সহায়ক হতে পারে। পর্যবেক্ষণে দেখা গেছে, যারা আগে মাদকাসক্ত ছিলেন না, তাদের ক্ষেত্রেও এই ওষুধ গ্রহণের ফলে নেশাজাতীয় পদার্থ ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে।

গবেষণায় ব্যবহৃত ‘জিএলপি-১’ ধরনের ওষুধ সাধারণত টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত হয়। এগুলো খাওয়ার পর শরীরে যে প্রাকৃতিক হরমোন তৈরি হয়, তার অনুরূপ কাজ করে এবং পেট ভরা থাকার অনুভূতি সৃষ্টি করে। একইসঙ্গে মস্তিষ্কের পুরস্কারপ্রদানকারী অংশে প্রভাব ফেলে নেশার চাহিদা কমাতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রে পরিচালিত এ গবেষণায় ছয় লাখের বেশি টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির ওপর তিন বছর ধরে পর্যবেক্ষণ চালানো হয়। এতে দেখা গেছে, অন্যান্য ওষুধ গ্রহণকারীদের তুলনায় জিএলপি-১ ওষুধ গ্রহণকারীদের মধ্যে গাঁজা ব্যবহার ১৪ শতাংশ, কোকেন ও নিকোটিন ২০ শতাংশ এবং ওপিওয়েডজাতীয় মাদকের ব্যবহার ২৫ শতাংশ পর্যন্ত কমেছে।

এছাড়া যারা আগে থেকেই মাদকাসক্ত, তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণের ঝুঁকি ৩৯ শতাংশ, জরুরি বিভাগে ভর্তি হওয়ার প্রয়োজন ৩১ শতাংশ এবং মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

রয়্যাল ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্লেয়ার অ্যান্ডারসন বলেছেন, “গবেষণাটি সেই নতুন গবেষণার তালিকায় যোগ হল, যা খতিয়ে দেখছে ‘জিপিএল-১’ ওষুধগুলো মস্তিষ্কের আনন্দ ও আসক্তি নিয়ন্ত্রণকারী অংশকে প্রভাবিত করতে পারে কি না।

“এ পর্যবেক্ষণমূলক গবেষণায় এ বিষয়টি স্পষ্ট করা জরুরি যে, এসব ওষুধ সরাসরি নেশা প্রতিরোধ বা চিকিৎসা করে এমনটি এখনও প্রমাণিত নয়। জিপিএল-১ ওষুধের সরাসরি কোনো প্রভাব আছে কি না তা নিশ্চিত হতে ক্লিনিক্যাল ট্রায়ালসহ আরও গবেষণার প্রয়োজন।”

ন্যাশনাল ফার্মেসি অ্যাসোসিয়েশনের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর গ্যারেথ জোনস বলেছেন, “গুরুত্বপূর্ণ এ গবেষণা থেকে ইঙ্গিত মেলে, ওজন কমানোর এ চিকিৎসার মাধ্যমে হয়ত আরও অন্যান্য বড় ধরনের স্বাস্থ্যগত সুবিধাও পাওয়া সম্ভব।

“এসব ওষুধের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছি। তবে যারা এই ওষুধের জন্য উপযোগী এবং যাদের সত্যিই ওষুধটি প্রয়োজন তাদের স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এ বিষয়টি স্পষ্ট।”

গবেষণায় আরও বলা হয়েছে, এসব ওষুধ বন্ধ করে দিলে হারানো ওজনের বড় অংশ আবার ফিরে আসার প্রবণতা রয়েছে। এক বছরের মধ্যে প্রায় ৬০ শতাংশ ওজন ফিরে আসতে পারে এবং দীর্ঘমেয়াদে তা ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img